শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২০৪
সূরা আল-বাকারাহ, আয়াত ২০৪ (২:২০৪) - শব্দে শব্দে অর্থ
وَمِنَ ٱلنَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُۥ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيُشْهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِى قَلْبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلْخِصَامِ
শব্দে শব্দে অর্থ
- وَمِنَএবং মধ্যে(কেউ কেউ)And of
- ٱلنَّاسِলোকদের (এমনও আছে)the people
- مَنযে(is the one) who
- يُعْجِبُكَতোমাকে মুগ্ধ করেpleases you
- قَوْلُهُۥতার কথাবার্তা(with) his speech
- فِىমধ্যেin
- ٱلْحَيَوٰةِজীবনেরthe life
- ٱلدُّنْيَاপার্থিব(of) the world
- وَيُشْهِدُও সে সাক্ষী রাখেand he calls to witness
- ٱللَّهَআল্লাহকেAllah
- عَلَىٰ(এর) উপরon
- مَاযাwhat
- فِىমধ্যে(আছে)(is) in
- قَلْبِهِۦতার অন্তরেরhis heart
- وَهُوَএবং সেand he
- أَلَدُّসাংঘাতিক(is) the most quarrelsome
- ٱلْخِصَامِঝগড়াটে(of) opponents
অনুবাদ
এবং মানুষের মধ্যে এমনও আছে যার পার্থিব জীবন সংক্রান্ত কথা তোমাকে চমৎকৃত করে, আর সে নিজের (অন্তরস্থ সততা) সম্বন্ধে আল্লাহকে সাক্ষী করে থাকে, কিন্তু বস্তুতঃ সে হচ্ছে কঠোর কলহপরায়ণ ব্যক্তি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর এমন কিছু লোক রযেছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে। আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং কোন মানুষ এমনও আছে যে, পার্থিব জীবনে তার কথাবার্তা তোমার নিকট ভালো লাগবে এবং সে আপন অন্তরের কথার উপর আল্লাহ্কে সাক্ষী আনে এবং সে সবচেয়ে বেশী ঝগড়াটে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And of the people is he whose speech pleases you in worldly life, and he calls Allāh to witness as to what is in his heart, yet he is the fiercest of opponents.
Saheeh International