শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২০৯
সূরা আল-বাকারাহ, আয়াত ২০৯ (২:২০৯) - শব্দে শব্দে অর্থ
فَإِن زَلَلْتُم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ ٱلْبَيِّنَـٰتُ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
শব্দে শব্দে অর্থ
- فَإِنঅতঃপর যদিThen if
- زَلَلْتُمতোমরা পদস্খলন করyou slip
- مِّنۢ(এর)from
- بَعْدِপর থেকেafter
- مَاযা[what]
- جَآءَتْكُمُতোমাদের কাছে এসেছেcame to you
- ٱلْبَيِّنَـٰتُসুস্পষ্ট নিদর্শন(from) the clear proofs
- فَٱعْلَمُوٓا۟তোমরা তবে জেনে রাখোthen know
- أَنَّযেthat
- ٱللَّهَআল্লাহAllah
- عَزِيزٌমহাপরাক্রমশালী(is) All-Mighty
- حَكِيمٌমহাবিজ্ঞAll-Wise
অনুবাদ
অতঃপর স্পষ্ট দলীল প্রমাণাদী তোমাদের নিকট সমাগত হওয়ার পরেও যদি তোমরা পদস্খলিত হয়ে যাও তাহলে জেনে রেখ, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রান্ত, বিজ্ঞানময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর তোমাদের মাঝে পরিস্কার নির্দেশ এসে গেছে বলে জানার পরেও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে নিশ্চিত জেনে রেখো, আল্লাহ, পরাক্রমশালী, বিজ্ঞ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যদি তোমাদের পদস্খলন ঘটে এরপরও যে, তোমাদের নিকট সুস্পষ্ট নির্দেশ এসেছে, তবে জেনে রেখো যে, আল্লাহ্ মহা পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But if you slip [i.e., deviate] after clear proofs have come to you, then know that Allāh is Exalted in Might and Wise.
Saheeh International