শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২১০

সূরা আল-বাকারাহ, আয়াত ২১০ (২:২১০) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২ · পৃষ্ঠা ৩২

هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن يَأْتِيَهُمُ ٱللَّهُ فِى ظُلَلٍ مِّنَ ٱلْغَمَامِ وَٱلْمَلَـٰٓئِكَةُ وَقُضِىَ ٱلْأَمْرُ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা শুধু এই অপেক্ষাই করছে যে, আল্লাহ শুভ্র মেঘমালার ছায়াতলে মালাইকা/ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে তাদের নিকট সমাগত হবেন ও সমস্ত কাজের নিস্পত্তি করবেন। এবং আল্লাহরই নিকট সমস্ত কার্য প্রত্যাবর্তিত হয়ে থাকে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি সে দিকেই তাকিয়ে রয়েছে যে, মেঘের আড়ালে তাদের সামনে আসবেন আল্লাহ ও ফেরেশতাগণ ? আর তাতেই সব মীমাংসা হয়ে যাবে। বস্তুতঃ সবকার্যকলাপই আল্লাহর নিকট গিয়ে পৌঁছবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

কিসের প্রতীক্ষায় রয়েছে? কিন্তু এরই যে, আল্লাহ্‌ তা’আলার শাস্তি আসবে ছেয়ে ফেলা মেঘের মধ্যে এবং ফিরিশ্‌তাগণ অবতীর্ণ হবে। আর কাজের ফয়সালা হয়ে গেছে এবং সমস্ত কাজের প্রর্ত্যাবর্তন আল্লাহ্‌রই দিকে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do they await but that Allāh should come to them in covers of clouds and the angels [as well] and the matter is [then] decided? And to Allāh [all] matters are returned.

Saheeh International