শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৩০
সূরা আল-বাকারাহ, আয়াত ২৩০ (২:২৩০) - শব্দে শব্দে অর্থ
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
শব্দে শব্দে অর্থ
- فَإِنঅতঃপর যদিThen if
- طَلَّقَهَاতাকে সে তালাক দেয়he divorces her
- فَلَاনা তবেthen (she is) not
- تَحِلُّ(বৈধ) হবেlawful
- لَهُۥতার জন্যfor him
- مِنۢথেকেfrom
- بَعْدُপরে (তালাকের)after (that)
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- تَنكِحَসে বিয়ে করবেshe marries
- زَوْجًا(অন্য) স্বামীকেa spouse
- غَيْرَهُۥ ۗসে ছাড়াother than him
- فَإِنঅতঃপর যদিThen if
- طَلَّقَهَاসে তাকে তালাক দেয়he divorces her
- فَلَاনেই তবেthen no
- جُنَاحَপাপsin
- عَلَيْهِمَآতাদের দুজনের উপরon them
- أَنযেif
- يَتَرَاجَعَآপরস্পরে ফিরে আসবেthey return to each other
- إِنযদিif
- ظَنَّآদুজনেই মনে করেthey believe
- أَنযেthat
- يُقِيمَاতারা দুজনে রক্ষা করতে পারবেthey (will be able to) keep
- حُدُودَসীমারেখা(the) limits
- ٱللَّهِ ۗআল্লাহর(of) Allah
- وَتِلْكَএবং এটাAnd these
- حُدُودُসীমারেখা(are the) limits
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- يُبَيِّنُهَاতা স্পষ্ট বর্ণনা করেন তিনিHe makes them clear
- لِقَوْمٍۢসম্প্রদায়ের জন্যেto a people
- يَعْلَمُونَ(যারা) জানেwho know
অনুবাদ
অতঃপর যদি সে তালাক প্রদান করে তাহলে এরপরে অন্য স্বামীর সাথে বিবাহিতা না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবেনা, অতঃপর সে তাকে তালাক প্রদান করলে যদি উভয়ে পরস্পর প্রত্যাবর্তিত হয় তাতে উভয়ের পক্ষে কোনই দোষ নেই, যদি আল্লাহর সীমারেখা বজায় রাখার ইচ্ছা থাকে। এবং এগুলিই আল্লাহর সীমাসমূহ, তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য এগুলি ব্যক্ত করে থাকেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃꦣ2453; নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর যদি তাকে তৃতীয় তালাক্ব প্রদান করে, তবে তখন সেই স্ত্রী তার জন্য হালাল হবে না যতক্ষণ না অন্য স্বামীর নিকট থাকবে; অতঃপর অন্য স্বামী যদি তাকে তালাক্ব দিয়ে দেয়, তবে এতে তাদের উভয়ের উপর গুনাহ বর্তাবে না যে, তারা পরষ্পর পূর্নমিলিত হবে, যদি মনে করে যে, আল্লাহ্র সীমারেখাগুলো রক্ষা করতে সমর্থ হবে। আর এগুলো আল্লাহ্র সীমারেখা, যেগুলো স্পষ্টভাবে বর্ণনা করেন জ্ঞানসম্পন্নদের জন্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if he has divorced her [for the third time], then she is not lawful to him afterward until [after] she marries a husband other than him. And if he [i.e., the latter husband] divorces her [or dies], there is no blame upon them [i.e., the woman and her former husband] for returning to each other if they think that they can keep [within] the limits of Allāh. These are the limits of Allāh, which He makes clear to a people who know [i.e.,understand].
Saheeh International