শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৩১
সূরা আল-বাকারাহ, আয়াত ২৩১ (২:২৩১) - শব্দে শব্দে অর্থ
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوا۟ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَـٰتِ ٱللَّهِ هُزُوًا ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ ٱلْكِتَـٰبِ وَٱلْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَإِذَاএবং যখনAnd when
- طَلَّقْتُمُতোমরা তালাক দাওyou divorce
- ٱلنِّسَآءَস্ত্রীদেরকেthe women
- فَبَلَغْنَতারা অতঃপর পৌঁছেand they reach
- أَجَلَهُنَّতাদের মেয়াদেtheir (waiting) term
- فَأَمْسِكُوهُنَّতাদেরকে রেখে দাও তখনthen retain them
- بِمَعْرُوفٍন্যায়সঙ্গতভাবেin a fair manner
- أَوْঅথবাor
- سَرِّحُوهُنَّতাদের মুক্ত করে দাওrelease them
- بِمَعْرُوفٍۢ ۚন্যায় সংগতভাবেin a fair manner
- وَلَاএবং নাAnd (do) not
- تُمْسِكُوهُنَّতাদেরকে তোমরা আটকে রেখোretain them
- ضِرَارًۭاক্ষতির (উদ্দেশ্যে)(to) hurt
- لِّتَعْتَدُوا۟ ۚবাড়াবাড়ি করার জন্যেso that you transgress
- وَمَنএবং যে কেউAnd whoever
- يَفْعَلْকরবেdoes
- ذَٰلِكَএটাthat
- فَقَدْতাহলে নিশ্চয়ইthen indeed
- ظَلَمَঅবিচার করবেhe wronged
- نَفْسَهُۥ ۚতারা নিজের (উপর)himself
- وَلَاএবং নাAnd (do) not
- تَتَّخِذُوٓا۟তোমরা গ্রহণ করোtake
- ءَايَـٰتِনিদর্শনাবলীকে(the) Verses
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- هُزُوًۭا ۚঠাট্টাতামাশার বস্তু হিসেবে হিসেবে(in) jest
- وَٱذْكُرُوا۟এবং তোমরা স্মরণ করোand remember
- نِعْمَتَঅনুগ্রহকে(the) Favors
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- عَلَيْكُمْতোমাদের উপরupon you
- وَمَآএবং যাand what
- أَنزَلَঅবতীর্ণ করেছেন(is) revealed
- عَلَيْكُمতোমাদের উপরto you
- مِّنَথেকেof
- ٱلْكِتَـٰبِকিতাবthe Book
- وَٱلْحِكْمَةِও প্রজ্ঞাand [the] wisdom
- يَعِظُكُمতোমাদেরকে তিনি উপদেশ দিচ্ছেনHe instructs you
- بِهِۦ ۚতা দিয়েwith it
- وَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোAnd fear
- ٱللَّهَআল্লাহকেAllah
- وَٱعْلَمُوٓا۟এবং তোমরা জেনে রাখোand know
- أَنَّযেthat
- ٱللَّهَআল্লাহAllah (is)
- بِكُلِّসব সম্পর্কেof every
- شَىْءٍকিছুরthing
- عَلِيمٌۭখুব অবহিতAll-Knower
অনুবাদ
এবং তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও, আর তারা তাদের নির্ধারিত সময়ে পৌঁছে যায়, তখন তাদেরকে নিয়মিতভাবে রাখতে পার অথবা নিয়মিতভাবে পরিত্যাগ করতে পার; এবং তাদেরকে যন্ত্রণা দেয়ার জন্য আবদ্ধ করে রেখনা, তাহলে সীমা লংঘন করবে; আর যে ব্যক্তি এরূপ করে সে নিশ্চয়ই নিজের প্রতি অবিচার করে থাকে। এবং আল্লাহর নিদর্শনাবলীকে বিদ্রুপাচ্ছলে গ্রহণ করনা, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তোমাদেরকে উপদেশ দানের জন্য গ্রন্থ ও বিজ্ঞান হতে যা অবতীর্ণ করেছেন তা স্মরণ কর, আর আল্লাহকে ভয় কর এবং জেনে রেখ যে, আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয়, তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভুতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না। আর যারা এমন করবে, নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে। আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ কর, যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ কর, যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাযিল করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে, আল্লাহ সর্ববিষয়েই জ্ঞানময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক্ব দাও এবং তাদের মেয়াদ (ইদ্দতপূর্তি) এসে পৌঁছে তখন হয়তো উত্তমরুপে রেখে দেবে; অথবা সদয়ভাবে মুক্ত করে দেবে এবং তাদেরকে ক্ষতি সাধনের জন্য আটক করে রাখবে না, যাতে সীমালংঘনকারী হয়ে যাও। আর যে এরূপ করে সে নিজেরেই ক্ষতি করে; এবং আল্লাহ্র আয়াতগুলোর ঠাট্টা-তামাশার বস্তু বানিয়ে নিও না; এবং স্মরণ করো আল্লাহ্র অনুগ্রহকে, যা তোমাদের উপর রয়েছে আর সেটাকে, যা তোমাদের উপর অবতীর্ণ করেছেন কিতাব ও হিকমত তোমাদেরকে উপদেশ দেয়ার জন্য এবং আল্লাহ্কে ভয় করতে থাকো ও জেনে রেখো যে, আল্লাহ্ সবকিছু জানেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when you divorce women and they have [nearly] fulfilled their term, either retain them according to acceptable terms or release them according to acceptable terms, and do not keep them, intending harm, to transgress [against them]. And whoever does that has certainly wronged himself. And do not take the verses of Allāh in jest. And remember the favor of Allāh upon you and what has been revealed to you of the Book [i.e., the Qur’ān] and wisdom [i.e., the Prophet's sunnah] by which He instructs you. And fear Allāh and know that Allāh is Knowing of all things.
Saheeh International