শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৩২
সূরা আল-বাকারাহ, আয়াত ২৩২ (২:২৩২) - শব্দে শব্দে অর্থ
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوْا۟ بَيْنَهُم بِٱلْمَعْرُوفِ ۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۗ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
শব্দে শব্দে অর্থ
- وَإِذَاএবং যখনAnd when
- طَلَّقْتُمُতালাক দাও তোমরাyou divorce
- ٱلنِّسَآءَস্ত্রীদেরকে[the] women
- فَبَلَغْنَঅতঃপর তারা পৌঁছে যায়and they reached
- أَجَلَهُنَّতাদের মেয়াদেtheir (waiting) term
- فَلَاনা তখনthen (do) not
- تَعْضُلُوهُنَّতাদেরকে বাধা দিয়োhinder them
- أَنযে[that]
- يَنكِحْنَতারা বিয়ে করতে চায়(from) marrying
- أَزْوَٰجَهُنَّতাদের (পূর্বের) স্বামীকেtheir husbands
- إِذَاযখনwhen
- تَرَٰضَوْا۟তারা পরস্পর সম্মত হয়they agree
- بَيْنَهُمতাদের মাঝেbetween themselves
- بِٱلْمَعْرُوفِ ۗন্যায় সংগত উপায়েin a fair manner
- ذَٰلِكَএটাThat
- يُوعَظُউপদেশ দেয়া হচ্ছেis admonished
- بِهِۦতার প্রতিwith it
- مَن(তার জন্যে) যে কেউwhoever
- كَانَহয়[is]
- مِنكُمْতোমাদের মধ্যথেকেamong you
- يُؤْمِنُঈমান এনে থাকেbelieves
- بِٱللَّهِআল্লাহর উপরin Allah
- وَٱلْيَوْمِও দিনেরand the Day
- ٱلْـَٔاخِرِ ۗআখেরাতের[the] Last
- ذَٰلِكُمْএটাthat
- أَزْكَىٰশুদ্ধতম পন্থা(is) more virtuous
- لَكُمْতোমাদের জন্যেfor you
- وَأَطْهَرُ ۗও পবিত্রতমand more purer
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- يَعْلَمُজানেনknows
- وَأَنتُمْআর তোমরাand you
- لَاনা(do) not
- تَعْلَمُونَজানknow
অনুবাদ
এবং যখন তোমরা স্ত্রীলোকদেরকে তালাক দাও, অতঃপর তারা তাদের নির্ধারিত সময়ে পৌছে যায়, তখন তারা উভয়েই যদি পরস্পরের প্রতি বিহিতভাবে সম্মত হয়ে থাকে, সেই অবস্থায় স্ত্রীরা নিজ স্বামীদেরকে বিয়ে করতে গেলে তোমরা তাদেরকে বাঁধা প্রদান করনা; তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এর দ্বারা তাদেরকেই উপদেশ দেয়া হচ্ছে; তোমাদের জন্য এটি শুদ্ধতম ও পবিত্রতম (ব্যবস্থা) এবং আল্লাহ অবগত আছেন ও তোমরা অবগত নও।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ন করতে থাকে, তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধাদান করো না। এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে, যে আল্লাহ ও কেয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জান না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন তোমরা স্ত্রীদেরকে তালাক্ব দাও এবং তাদের মেয়াদকাল পূর্ণ হয়ে যায়, তবে হে স্ত্রীদের অভিবাবকরা! তাদেরকে বাধা দিওনা এ থেকে যে, (তারা) আপন আপন স্বামীদের সাথে বিবাহ করে নেবে, যখন পরষ্পর শরীয়তের বিধিমতো রাজি হয়ে যায়। এ উপদেশ তাকেই দেয়া যায়, যে তোমাদের মধ্য থেকে আল্লাহ্ ও ক্বিয়ামতের উপর ঈমান রাখে। এটা তোমাদের জন্য অধিকতর পরিচ্ছন্ন ও পবিত্র। আর আল্লাহ্ জানেন এবং তোমরা জানো না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when you divorce women and they have fulfilled their term, do not prevent them from remarrying their [former] husbands if they [i.e., all parties] agree among themselves on an acceptable basis. That is instructed to whoever of you believes in Allāh and the Last Day. That is better for you and purer, and Allāh knows and you know not.
Saheeh International