শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৩৩
সূরা আল-বাকারাহ, আয়াত ২৩৩ (২:২৩৩) - শব্দে শব্দে অর্থ
۞ وَٱلْوَٰلِدَٰتُ يُرْضِعْنَ أَوْلَـٰدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَ ۚ وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَٰلِدَةٌۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُۥ بِوَلَدِهِۦ ۚ وَعَلَى ٱلْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗ وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوٓا۟ أَوْلَـٰدَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّآ ءَاتَيْتُم بِٱلْمَعْرُوفِ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
শব্দে শব্দে অর্থ
- وَٱلْوَٰلِدَٰتُএবং মায়েরাAnd the mothers
- يُرْضِعْنَস্তন্য পান করাবেshall suckle
- أَوْلَـٰدَهُنَّতাদের সন্তানদেরtheir children
- حَوْلَيْنِদু’বছর(for) two years
- كَامِلَيْنِ ۖপূর্ণcomplete
- لِمَنْতার জন্য যে (বাপ)for whoever
- أَرَادَচায়wishes
- أَنযেto
- يُتِمَّপূর্ণ করবেcomplete
- ٱلرَّضَاعَةَ ۚস্তন্যপান করানোর সময়the suckling
- وَعَلَىএবং (দায়িত্ব তার) উপরAnd upon
- ٱلْمَوْلُودِযার নবজাতকthe father
- لَهُۥজন্য(on) him
- رِزْقُهُنَّতাদের (অর্থাৎ মাদের) জীবিকা(is) their provision
- وَكِسْوَتُهُنَّও তাদের পোশাকেরand their clothing
- بِٱلْمَعْرُوفِ ۚন্যায় সংগত উপায়েin a fair manner
- لَاনাNot
- تُكَلَّفُদায়িত্বভার দেওয়া হবেis burdened
- نَفْسٌকাউকেany soul
- إِلَّاএছাড়াexcept
- وُسْعَهَا ۚতার সামর্থ্যits capacity
- لَاনাNot
- تُضَآرَّক্ষতিগ্রস্ত করা হবেmade to suffer
- وَٰلِدَةٌۢমাকে(the) mother
- بِوَلَدِهَاতার সন্তানের কারণেbecause of her child
- وَلَاআর নাand not
- مَوْلُودٌۭযার নবজাতক (অর্থাৎ বাপকে)(the) father
- لَّهُۥজন্য(be)
- بِوَلَدِهِۦ ۚতার সন্তানের কারণেbecause of his child
- وَعَلَىএবং উপরAnd on
- ٱلْوَارِثِউত্তরাধিকারীরthe (father's) heir
- مِثْلُঅনুরূপ(is a duty) like
- ذَٰلِكَ ۗএটা (অধিকার)that (of the father)
- فَإِنْঅতঃপর যদিThen if
- أَرَادَاউভয়ে চায়they both desire
- فِصَالًاদুধ ছাড়াতেweaning
- عَنমাধ্যমেthrough
- تَرَاضٍۢপরস্পর সম্মতিরmutual consent
- مِّنْهُمَاউভয় পক্ষেরof both of them
- وَتَشَاوُرٍۢও পরামর্শের ভিত্তিতেand consultation
- فَلَاনেই তবেthen no
- جُنَاحَকোনো পাপblame
- عَلَيْهِمَا ۗতাদের উভয়ের উপরon both of them
- وَإِنْএবং যদিAnd if
- أَرَدتُّمْতোমরা চাওyou want
- أَنযেto
- تَسْتَرْضِعُوٓا۟তোমরা দুধপান করাবে (কোনো ধাত্রী দিয়ে)ask another women to suckle
- أَوْلَـٰدَكُمْতোমাদের সন্তানদেরyour child
- فَلَاনেই তবেthen (there is) no
- جُنَاحَকোনো পাপblame
- عَلَيْكُمْতোমাদের উপরon you
- إِذَاযখনwhen
- سَلَّمْتُمতোমরা অর্পন করyou pay
- مَّآযাwhat
- ءَاتَيْتُمতোমরা দিতে চেয়েছিলেyou give
- بِٱلْمَعْرُوفِ ۗসংগত ভাবেin a fair manner
- وَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোAnd fear
- ٱللَّهَআল্লাহকেAllah
- وَٱعْلَمُوٓا۟এবং তোমরা জেনে রাখোand know
- أَنَّযেthat
- ٱللَّهَআল্লাহAllah
- بِمَاঐ বিষয় যাof what
- تَعْمَلُونَতোমরা কাজ করছyou do
- بَصِيرٌۭসবকিছু দেখেন(is) All-Seer
অনুবাদ
এবং যদি কেহ স্তন্য পানের কাল পূর্ণ করতে ইচ্ছা করে তার জন্য জননীগণ পূর্ণ দুই বছর স্বীয় সন্তানদেরকে স্তন্য দান করবে; আর সন্তানের জনকগণ বিহিতভাবে প্রসূতিদের খোরাক ও তাদের পোশাক দিতে বাধ্য; কেহকেও তার সাধ্যের অতীত কষ্ট দেয়া যাবেনা, নিজ সন্তানের কারণে জননীকে ক্ষতিগ্রস্ত করা চলবেনা, এবং পিতার জন্যও একই বিধান, কিন্তু যদি তারা পরস্পর পরামর্শ ও সম্মতি অনুসারে স্তন্য ত্যাগ করাতে ইচ্ছা করে তাতে উভয়ের কোন দোষ নেই; আর তোমরা যদি নিজ সন্তানদেরকে স্তন্য পানের জন্য সমর্পণ করে বিহিতভাবে কিছু প্রদান কর তাহলেও তোমাদের কোন দোষ নেই; এবং আল্লাহকে ভয় কর ও জেনে রেখ যে, তোমরা যা করছ আল্লাহ তা প্রত্যক্ষকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু’বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। আর সন্তানের অধিকারী অর্থাৎ, পিতার উপর হলো সে সমস্ত নারীর খোর-পোষের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী। কাউকে তার সামর্থাতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না। আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর ওয়ারিসদের উপরও দায়িত্ব এই। তারপর যদি পিতা-মাতা ইচ্ছা করে, তাহলে দু’বছরের ভিতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়িয়ে দিতে পারে, তাতে তাদের কোন পাপ নেই, আর যদি তোমরা কোন ধাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও, তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও তাতেও কোন পাপ নেই। আর আল্লাহকে ভয় কর এবং জেনে রেখো যে, আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভাল করেই দেখেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং জননীগণ স্ত্যন্যপান করাবে আপন সন্তানদেরকে পূর্ণ দু’বছর, তারই জন্য, যে স্তন্যপানকাল পূর্ণ করতে চায় এবং সন্তান যার তার উপর স্ত্রীদের ভরণ-পোষণ করা কর্তব্য, বিধি-মোতাবেক। কোন আত্মার উপর বোঝা রাখা হবে না, কিন্তু তার সাধ্য পরিমাণ, যেন জননীকে ক্ষতিগ্রস্থ না করা হয় তার সন্তান দ্বারা এবং না সন্তান যার তাকে তার সন্তান দ্বারা; [কিংবা জননী যেন কষ্ট না দেয় আপন সন্তানকে এবং না সন্তান যার, সে তার সন্তানকে] এবং যে পিতার স্থলাভিষিক্ত, তার উপরও অনুরুপই অপরিহার্য। অতঃপর যদি পিতা-মাতা উভয়ে পরষ্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করতে চায়, তবে তাদের উপর গুনাহ বর্তাবে না। আর যদি তোমরা চাও যে, ধাত্রীদের দ্বারা আপন সন্তানদেরকে স্তন্যপান করাবে, তবুও তোমাদের অপরাধ নেই- যখন, যা প্রদান করা সাব্যস্ত হয়েছিলো তা বিধিমত তাদেরকে অর্পণ করে দাও। আর আল্লাহ্কে ভয় করতে থাকো এবং জেনে রেখো যে, আল্লাহ্ তোমাদের কর্ম দেখছেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Mothers may nurse [i.e., breastfeed] their children two complete years for whoever wishes to complete the nursing [period]. Upon the father is their [i.e., the mothers'] provision and their clothing according to what is acceptable. No person is charged with more than his capacity. No mother should be harmed through her child, and no father through his child. And upon the [father's] heir is [a duty] like that [of the father]. And if they both desire weaning through mutual consent from both of them and consultation, there is no blame upon either of them. And if you wish to have your children nursed by a substitute, there is no blame upon you as long as you give payment according to what is acceptable. And fear Allāh and know that Allāh is Seeing of what you do.
Saheeh International