শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৩৭
সূরা আল-বাকারাহ, আয়াত ২৩৭ (২:২৩৭) - শব্দে শব্দে অর্থ
وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّآ أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَا۟ ٱلَّذِى بِيَدِهِۦ عُقْدَةُ ٱلنِّكَاحِ ۚ وَأَن تَعْفُوٓا۟ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا۟ ٱلْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
শব্দে শব্দে অর্থ
- وَإِنএবং যদিAnd if
- طَلَّقْتُمُوهُنَّতাদেরকে তোমরা তালাক দিয়ে দাওyou divorce them
- مِنথেকেfrom
- قَبْلِএর পূর্বেইbefore
- أَنযে[that]
- تَمَسُّوهُنَّতাদেরকে স্পর্শ করবেyou (have) touched them
- وَقَدْঅথচ নিশ্চয়ইwhile already
- فَرَضْتُمْতোমরা ধার্য করেছyou have specified
- لَهُنَّতাদের জন্যfor them
- فَرِيضَةًۭমোহরan obligation (dower)
- فَنِصْفُঅর্ধেক তবেthen (give) half
- مَاযা(of) what
- فَرَضْتُمْতোমরা ধার্য করেছ (মোহর)you have specified
- إِلَّآকিন্তুunless
- أَنযে ছাড়া (স্ত্রীরা)[that]
- يَعْفُونَতারা ক্ষমা প্রকাশ করে (না নেয়)they (women) forgo (it)
- أَوْঅথবাor
- يَعْفُوَا۟সে ক্ষমা করে (পূর্ণ দেয়)forgoes
- ٱلَّذِىযে (পুরুষ)the one
- بِيَدِهِۦযার হাতের মধ্যে (রয়েছে)in whose hands
- عُقْدَةُবন্ধন(is the) knot
- ٱلنِّكَاحِ ۚবিয়ের (তা স্বতন্ত্র কথা)(of) the marriage
- وَأَنএবং (এও) যেAnd that
- تَعْفُوٓا۟তোমরা ক্ষমা করবেyou forgo
- أَقْرَبُ(তা) নিকটতর(is) nearer
- لِلتَّقْوَىٰ ۚতাকওয়ার ক্ষেত্রেto [the] righteousness
- وَلَاএবং নাAnd (do) not
- تَنسَوُا۟তোমরা ভুলে যেয়োforget
- ٱلْفَضْلَসহৃদয়তাthe graciousness
- بَيْنَكُمْ ۚতোমাদের মাঝেamong you
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- بِمَاঐ বিষয় যাof what
- تَعْمَلُونَতোমরা কাজ করyou do
- بَصِيرٌখুব দেখেন(is) All-Seer
অনুবাদ
আর তোমরা যদি তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক প্রদান কর এবং তাদের মোহর নির্ধারণ করে থাক তাহলে যা নির্ধারণ করেছিলে তার অর্ধেক দিয়ে দাও; কিন্তু যদি তারা ক্ষমা করে কিংবা যার হাতে বিবাহ বন্ধন সে ক্ষমা করে তাহলে তা স্বতন্ত্র কথা; অথবা তোমরা পুরুষরা যদি ক্ষমা কর তাহলে এটা পরহেজগারীর অতি নিকটবর্তী; এবং পরস্পরের উপকারকে যেন ভুলে যেওনা; তোমরা যা কর নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তাহলে যে, মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে। অবশ্য যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সে (অর্থাৎ, স্বামী) যদি ক্ষমা করে দেয় তবে তা স্বতন্ত্র কথা। আর তোমরা পুরুষরা যদি ক্ষমা কর, তবে তা হবে পরহেযগারীর নিকটবর্তী। আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্মৃত হয়ো না। নিশ্চয় তোমরা যা কিছু কর আল্লাহ সেসবই অত্যন্ত ভাল করে দেখেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যদি তোমরা স্ত্রীদের স্পর্শ করা ব্যতিরেকে তালাক্ব দিয়ে থাকো আর তাদের জন্য কিছু মহর নির্দ্ধারণ করেছিলে এমন হয়, তবে যে পরিমাণ নির্দ্ধারিত হয়েছিলো তার অর্ধেক ওয়াজিব হয়, কিন্তু এ’যে, যদি স্ত্রীগণ কিছু ছেড়ে দেয়; কিংবা সে বেশী দেয় যার হাতে বিবাহের বন্ধন রয়েছে এবং হে পুরুষগণ, তোমাদের বেশী দেওয়া পরহেয্গারীর নিকটতর এবং পরষ্পর একে অপরের উপর অনুগ্রহকে ভুলে যেও না। নিশ্চয় আল্লাহ্ তোমাদের কর্ম প্রত্যক্ষ করছেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if you divorce them before you have touched them and you have already specified for them an obligation, then [give] half of what you specified - unless they forego the right or the one in whose hand is the marriage contract foregoes it. And to forego it is nearer to righteousness. And do not forget graciousness between you. Indeed Allāh, of whatever you do, is Seeing.
Saheeh International