শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৪
সূরা আল-বাকারাহ, আয়াত ২৪ (২:২৪) - শব্দে শব্দে অর্থ
فَإِن لَّمْ تَفْعَلُوا۟ وَلَن تَفْعَلُوا۟ فَٱتَّقُوا۟ ٱلنَّارَ ٱلَّتِى وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ ۖ أُعِدَّتْ لِلْكَـٰفِرِينَ
শব্দে শব্দে অর্থ
- فَإِنকিন্তু যদিBut if
- لَّمْনাnot
- تَفْعَلُوا۟তোমরা করোyou do
- وَلَنএবং কখনও নাand never
- تَفْعَلُوا۟তোমরা করতে পারবেwill you do
- فَٱتَّقُوا۟তোমরা ভয় করোthen fear
- ٱلنَّارَআগুনেরthe Fire
- ٱلَّتِىযা (এমন যে)whose
- وَقُودُهَاতার ইন্ধন (হবে)[its] fuel
- ٱلنَّاسُমানুষ(is) [the] men
- وَٱلْحِجَارَةُ ۖও পাথরসমূহand [the] stones
- أُعِدَّتْযা প্রস্তুুত করা হয়েছেprepared
- لِلْكَـٰفِرِينَকাফিরদের জন্যfor the disbelievers
অনুবাদ
অতঃপর যদি তোমরা তা করতে না পার এবং তোমরা তা কখনও করতে পারবেনা, তাহলে তোমরা সেই জাহান্নামের ভয় কর যার খোরাক মনুষ্য ও প্রস্তর খন্ড - যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর যদি আনয়ন করতে না পারো, আর আমি চ্যালেন্জ করছি যে, কখনো আনতে পারবে না, তবে ভয় করো ঐ আগুনকে, যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর, (যা) তৈরী রাখা হয়েছে কাফিরদের জন্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But if you do not - and you will never be able to - then fear the Fire, whose fuel is people and stones, prepared for the disbelievers.
Saheeh International