শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৫
সূরা আল-বাকারাহ, আয়াত ২৫ (২:২৫) - শব্দে শব্দে অর্থ
وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ كُلَّمَا رُزِقُوا۟ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوا۟ هَـٰذَا ٱلَّذِى رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا۟ بِهِۦ مُتَشَـٰبِهًا ۖ وَلَهُمْ فِيهَآ أَزْوَٰجٌ مُّطَهَّرَةٌ ۖ وَهُمْ فِيهَا خَـٰلِدُونَ
শব্দে শব্দে অর্থ
- وَبَشِّرِএবং সুসংবাদ দাওAnd give good news
- ٱلَّذِينَ(তাদেরকে) যারা(to) those who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve
- وَعَمِلُوا۟ও কাজ করেছেand do
- ٱلصَّـٰلِحَـٰتِসৎ[the] righteous deeds
- أَنَّযেthat
- لَهُمْতাদের জন্যে (রয়েছে)for them
- جَنَّـٰتٍۢজান্নাত(will be) Gardens
- تَجْرِىপ্রবাহিত হয়flow
- مِنদিয়ে[from]
- تَحْتِهَاতার নিচunder them
- ٱلْأَنْهَـٰرُ ۖঝর্ণাধারাthe rivers
- كُلَّمَاযখনইEvery time
- رُزِقُوا۟তাদের রিযক দেয়া হবেthey are provided
- مِنْهَاতা থেকেtherefrom
- مِنকোনোof
- ثَمَرَةٍۢফলমূলfruit
- رِّزْقًۭا ۙরিযক হিসেবে(as) provision
- قَالُوا۟তারা বলবেthey (will) say
- هَـٰذَا''এটাThis (is)
- ٱلَّذِى(তাই) যাthe one which
- رُزِقْنَاআমাদের রিযক দেওয়া হয়েছিলwe were provided
- مِنথেকেfrom
- قَبْلُ ۖপূর্ব''before
- وَأُتُوا۟এবং তাদেরকে যা দেওয়া হয়েছিলAnd they will be given
- بِهِۦ(তা থেকে)therefrom
- مُتَشَـٰبِهًۭا ۖসদৃশ হবে (পরস্পরে)(things) in resemblance
- وَلَهُمْএবং তাদের জন্যেAnd for them
- فِيهَآতারমধ্যে (থাকবে)therein
- أَزْوَٰجٌۭস্ত্রীরাspouses
- مُّطَهَّرَةٌۭ ۖপবিত্রpurified
- وَهُمْএবং তারাand they
- فِيهَاতার মধ্যেtherein
- خَـٰلِدُونَচিরস্থায়ী হবে(will) abide forever
অনুবাদ
এবং যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কার্যাবলী সম্পাদন করে থাকে তাদেরকে সুসংবাদ প্রদান কর যে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে; যখনই সেখানে তাদেরকে খাবার হিসাবে ফলপুঞ্জ প্রদান করা হবে তখনই তারা বলবেঃ আমাদেরতো এটা পূর্বেই প্রদত্ত হয়েছিল, বস্তুতঃ তাদেরকে একই সদৃশ ফল প্রদান করা হবে, এবং তাদের জন্য তন্মধ্যে শুদ্ধা সহধর্মিনীগণ রয়েছে, এবং তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং সুসংবাদ দিন তাদেরকে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে যে, তাদের জন্য বাগান (জান্নাত) রয়েছে, যার নিম্নদেশে নহরসমূহ প্রবাহমান। যখন তাদেরকে ঐ বাগানগুলো থেকে কোন ফল খেতে দেয়া হবে তখনই তারা (সেটার বাহ্যিক আকার দেখে) বলবে, ‘এতো সে-ই রিযক্ব, যা আমরা পূর্বে পেয়েছিলাম; এবং সে-ই ফল, যা (বাহ্যিক আকৃতিগতভাবে) পরষ্পর সাদৃশ্যময়, তাদেরকে দেয়া হবে এবং তাদের জন্য সে-ই বাগানগুলোতে (জান্নাতসমূহ) পবিত্র স্ত্রীগণ রয়েছে এবং তারা ওইগুলোর মধ্যে স্থায়ীভাবে থাকবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And give good tidings to those who believe and do righteous deeds that they will have gardens [in Paradise] beneath which rivers flow. Whenever they are provided with a provision of fruit therefrom, they will say, "This is what we were provided with before." And it is given to them in likeness. And they will have therein purified spouses, and they will abide therein eternally.
Saheeh International