শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৪০
সূরা আল-বাকারাহ, আয়াত ২৪০ (২:২৪০) - শব্দে শব্দে অর্থ
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا وَصِيَّةً لِّأَزْوَٰجِهِم مَّتَـٰعًا إِلَى ٱلْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ ۚ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِى مَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَٱلَّذِينَএবং যারাAnd those who
- يُتَوَفَّوْنَমারা যায়die
- مِنكُمْতোমাদের মধ্য হতেamong you
- وَيَذَرُونَএবং তারা রেখে যায়and leave behind
- أَزْوَٰجًۭاস্ত্রীদেরকে(their) wives
- وَصِيَّةًۭ(তাদের উচিৎ) জোর নির্দেশ করা(should make) a will
- لِّأَزْوَٰجِهِمতাদের স্ত্রীদের জন্যেfor their wives
- مَّتَـٰعًاভরণ পোষণেরprovision
- إِلَىপর্যন্তfor
- ٱلْحَوْلِএক বছরthe year
- غَيْرَছাড়াwithout
- إِخْرَاجٍۢ ۚবহিষ্কার (ঘর থেকে)driving (them) out
- فَإِنْযদি তবেBut if
- خَرَجْنَতারা বের হয় (নিজেরাই)they leave
- فَلَاনেই তবেthen no
- جُنَاحَকোনো পাপblame
- عَلَيْكُمْতোমাদের উপরupon you
- فِىসেক্ষেত্রেin
- مَاযাwhat
- فَعَلْنَতারা করেছেthey do
- فِىٓব্যাপারেconcerning
- أَنفُسِهِنَّতাদের নিজেদেরthemselves
- مِنথেকে[of]
- مَّعْرُوفٍۢ ۗন্যায় সংগত ভাবেhonorably
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- عَزِيزٌপরাক্রমশালী(is) All-Mighty
- حَكِيمٌۭমহাবিজ্ঞAll-Wise
অনুবাদ
এবং তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় ও স্ত্রীগণকে ছেড়ে যায় তারা যেন স্বীয় স্ত্রীগণকে বহিস্কৃত না করে এক বছর পর্যন্ত তাদেরকে ভরণ-পোষণ প্রদান করার জন্য অসীয়াত করে যায়, কিন্তু যদি তারা (স্বেচ্ছায়) বের হয়ে যায় তাহলে নিজেদের সম্বন্ধে বিহিতভাবে তারা যে ব্যবস্থা করে তজ্জন্য তোমাদের কোন দোষ নেই, এবং আল্লাহ মহাপরাক্রান্ত, বিজ্ঞানময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তখন স্ত্রীদের ঘর থেকে বের না করে এক বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে ওসিয়ত করে যাবে। অতঃপর যদি সে স্ত্রীরা নিজে থেকে বেরিয়ে যায়, তাহলে সে নারী যদি নিজের ব্যাপারে কোন উত্তম ব্যবস্থা করে, তবে তাতে তোমাদের উপর কোন পাপ নেই। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বিজ্ঞতা সম্পন্ন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যারা তোমাদের মধ্যে মৃত্যুবরণ করে আর স্ত্রীদের রেখে যায় তারা যেন তাদের স্ত্রীদের উদ্দেশ্যে ওসীয়ৎ করে যায় সারা বছর পর্যন্ত ভরণ-পোষণের, ঘর থেকে বের করা ব্যতিরেকে। অতঃপর যদি তারা নিজেরাই বের হয়ে যায়, তবে তোমাদেরকে জবাবদিহি করতে হবে না ওই কাজের উপর যা তারা আপন আপন মামলায় বিধি মতো করেছে। আর আল্লাহ্ পরাক্রান্ত, প্রজ্ঞাময়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And those who are taken in death among you and leave wives behind - for their wives is a bequest: maintenance for one year without turning [them] out. But if they leave [of their own accord], then there is no blame upon you for what they do with themselves in an acceptable way. And Allāh is Exalted in Might and Wise.
Saheeh International