শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৪৮
সূরা আল-বাকারাহ, আয়াত ২৪৮ (২:২৪৮) - শব্দে শব্দে অর্থ
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ءَايَةَ مُلْكِهِۦٓ أَن يَأْتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَـٰرُونَ تَحْمِلُهُ ٱلْمَلَـٰٓئِكَةُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
শব্দে শব্দে অর্থ
- وَقَالَএবং বললAnd said
- لَهُمْতাদের উদ্দেশেto them
- نَبِيُّهُمْতাদের নবীtheir Prophet
- إِنَّনিশ্চয়ইIndeed
- ءَايَةَনিদর্শন (হবে)a sign
- مُلْكِهِۦٓতার রাজত্বের(of) his kingship
- أَن(এই) যে(is) that
- يَأْتِيَكُمُতোমাদের কাছে আসবেwill come to you
- ٱلتَّابُوتُসেই সিন্ধুকthe ark
- فِيهِযার মধ্যে (আছে)in it
- سَكِينَةٌۭপ্রশান্তি(is) tranquility
- مِّنপক্ষ হতেfrom
- رَّبِّكُمْতোমাদের রবেরyour Lord
- وَبَقِيَّةٌۭও অবশিষ্টand a remnant
- مِّمَّاতা হতে যাof what
- تَرَكَছেড়ে গেছে(was) left
- ءَالُবংশধর(by the) family
- مُوسَىٰমূসার(of) Musa
- وَءَالُও বংশধরand family
- هَـٰرُونَহারুনের(of) Harun
- تَحْمِلُهُতা বহন করে চলছেwill carry it
- ٱلْمَلَـٰٓئِكَةُ ۚফেরেশতারাthe Angels
- إِنَّনিশ্চয়ইIndeed
- فِىমধ্যে (রয়েছে)in
- ذَٰلِكَএরthat
- لَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শন(is) surely a sign
- لَّكُمْতোমাদের জন্যfor you
- إِنযদিif
- كُنتُمতোমরা হওyou are
- مُّؤْمِنِينَমু'মিনbelievers
অনুবাদ
এবং তাদের নাবী তাদের বলেছিলঃ তার রাজত্বের নিদর্শন এই যে, তোমাদের নিকট সিন্দুক সমাগত হবে, যাতে থাকবে তোমাদের রবের নিকট হতে শান্তি এবং মূসা ও হারুনের পরিবারের (পরিত্যক্ত) কিছু সামগ্রী, মালাইকা/ফেরেশতা ওটা বহন করে আনবে, তোমরা যদি বিশ্বাস স্থাপনকারী হও তাহলে ওর মধ্যে নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বনী-ইসরাঈলদেরকে তাদের নবী আরো বললেন, তালূতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে, তোমাদের কাছে একটা সিন্দুক আসবে তোমাদের পালকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে। আর তাতে থাকবে মূসা, হারুন এবং তাঁদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাক, তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তাদেরকে তাদের নবী বললেন, ‘তার বাদশাহীর নির্দশন এই যে, তোমাদের নিকট তাবূত আসবে, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে চিত্ত-প্রশান্তি রয়েছে এবং কিছু অবশিষ্ট বস্তু, সম্মানিত মূসা ও সম্মানিত হারুনের পরিত্যক্ত; সেটাকে ফিরিশ্তাগণ বহন করে আনবে।’ নিঃসন্দেহে, এর মধ্যে মহান নির্দশন রয়েছে তোমাদের জন্য যদি ঈমান রাখো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And their prophet said to them, "Indeed, a sign of his kingship is that the chest will come to you in which is assurance from your Lord and a remnant of what the family of Moses and the family of Aaron had left, carried by the angels. Indeed in that is a sign for you, if you are believers."
Saheeh International