শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৪৯
সূরা আল-বাকারাহ, আয়াত ২৪৯ (২:২৪৯) - শব্দে শব্দে অর্থ
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلْجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّى وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُۥ مِنِّىٓ إِلَّا مَنِ ٱغْتَرَفَ غُرْفَةًۢ بِيَدِهِۦ ۚ فَشَرِبُوا۟ مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ قَالُوا۟ لَا طَاقَةَ لَنَا ٱلْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦ ۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَـٰقُوا۟ ٱللَّهِ كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ
শব্দে শব্দে অর্থ
- فَلَمَّاযখন অতঃপরThen when
- فَصَلَরওনা হলset out
- طَالُوتُতালুতTalut
- بِٱلْجُنُودِসৈন্যদের নিয়েwith the forces
- قَالَবললhe said
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- مُبْتَلِيكُمতোমাদের পরীক্ষা করবেনwill test you
- بِنَهَرٍۢএকটা নদী দিয়েwith a river
- فَمَنযে অতঃপরSo whoever
- شَرِبَপান করবেdrinks
- مِنْهُতা থেকেfrom it
- فَلَيْسَসে নয় তখনthen he is not
- مِنِّىআমার দলেfrom me
- وَمَنএবং যেand whoever
- لَّمْনা(does) not
- يَطْعَمْهُতার স্বাদ নেবেtaste it
- فَإِنَّهُۥনিশ্চয়ই তবে সেthen indeed, he
- مِنِّىٓআমার দলভুক্ত (থাকবে)(is) from me
- إِلَّاকিন্তুexcept
- مَنِযেwhoever
- ٱغْتَرَفَআঁজলা ভরে নেবে (পানি)takes
- غُرْفَةًۢএক আঁজলা(in the) hollow
- بِيَدِهِۦ ۚতার হাত দিয়ে (সেটা ভিন্ন)(of) his hand
- فَشَرِبُوا۟তারা অতঃপর পান করলThen they drank
- مِنْهُতা থেকেfrom it
- إِلَّاছাড়াexcept
- قَلِيلًۭاস্বল্প সংখ্যকa few
- مِّنْهُمْ ۚতাদের মধ্য হতেof them
- فَلَمَّاঅতঃপর যখনThen when
- جَاوَزَهُۥতা অতিক্রম করলhe crossed it
- هُوَসেhe
- وَٱلَّذِينَও যারাand those who
- ءَامَنُوا۟ঈমান এনেছিলbelieved
- مَعَهُۥতার সাথেwith him
- قَالُوا۟তারা বলেছিলthey said
- لَاনেইNo
- طَاقَةَশক্তিstrength
- لَنَاআমাদের কাছেfor us
- ٱلْيَوْمَআজtoday
- بِجَالُوتَজালুতের সাথেagainst Jalut
- وَجُنُودِهِۦ ۚও তার সৈন্যদের (সাথে যুদ্ধের)and his troops
- قَالَবললSaid
- ٱلَّذِينَযারাthose who
- يَظُنُّونَমনে করতwere certain
- أَنَّهُمতারা যেthat they
- مُّلَـٰقُوا۟সাক্ষাৎকারী(would) meet
- ٱللَّهِআল্লাহর সাথেAllah
- كَمকতHow many
- مِّنথেকেof
- فِئَةٍۢদল (রয়েছে)a company
- قَلِيلَةٍছোট ছোটsmall
- غَلَبَتْবিজয়ী হয়েছে (যারা)overcame
- فِئَةًۭদলের (উপর)a company
- كَثِيرَةًۢবড় বড়large
- بِإِذْنِঅনুমতিক্রমেby (the) permission
- ٱللَّهِ ۗআল্লাহর(of) Allah
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- مَعَ(সাথে আছেন)(is) with
- ٱلصَّـٰبِرِينَধৈর্যশীলthe patient ones
অনুবাদ
অনন্তর যখন তালূত সৈন্যদলসহ বহির্গত হয়েছিল তখন সে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ একটি নদী দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন, ওটা হতে যে পান করবে সে আমার দলভুক্ত নয় এবং যে স্বীয় হস্ত দ্বারা অঞ্জলি পূর্ণ করে নিবে এবং তদ্ব্যতীত সে আর আস্বাদন করবেনা সে নিশ্চয়ই আমার লোক; কিন্তু তাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত অন্য সবাই সেই নদীর পানি পান করল, অতঃপর যখন সে ও তার সঙ্গী বিশ্বাস স্থাপনকারীগণ নদী অতিক্রম করে গেল তখন তারা বললঃ জালুত ও তার সেনাবাহিনীর মুকাবিলা করার শক্তি আজ আমাদের নেই; পক্ষান্তরে যারা বিশ্বাস করত যে, তাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে তারা বললঃ আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে; বস্তুতঃ ধৈর্যশীলদের সঙ্গী হচ্ছেন আল্লাহ!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর তালূত যখন সৈন্য-সামন্ত নিয়ে বেরুল, তখন বলল, নিশ্চয় আল্লাহ তোমাদিগকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয়। আর যে, লোক তার স্বাদ গ্রহণ করলো না, নিশ্চয়ই সে আমার লোক। কিন্তু যে লোক হাতের আঁজলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষঅবশ্য তেমন গুরুতর হবে না। অতঃপর সবাই পান করল সে পানি, সামান্য কয়েকজন ছাড়া। পরে তালূত যখন তা পার হলো এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ঈমানদার, তখন তারা বলতে লাগল, আজকের দিনে জালূত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই, যাদের ধারণা ছিল যে, আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বার বার বলতে লাগল, সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে। আর যারা ধৈর্য্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর যখন তালূত সৈন্যদের নিয়ে শহর থেকে পৃথক হলো, (তখন) বললো, ‘নিঃসন্দেহে, আল্লাহ্ তোমাদেরকে একটা নদী দ্বারা পরীক্ষাকারী। সুতরাং যে ব্যক্তি সেটার পানি পান করবে সে আমার নয়, আর যে পান করবে না সে আমার; কিন্তু ওই ব্যক্তি, যে এক অঞ্জলী পরিমাণ আপন হাতে নিয়ে নেবে (সেও আমার)।’ অতঃপর সবাই সেটা থেকে পান করলো, কিন্তু অল্প সংখ্যক লোক। অতঃপর যখন তালূত এবং তার সঙ্গেকার মুসলমান নদী পার হয়ে গেলো, তখন (তারা) বললো, ‘আমাদের মধ্যে আজ শক্তি নেই জালূত এবং তার সৈন্যদের (বিরুদ্ধে লড়ার)।’ ওই সব লোক বললো, যাদের মধ্যে আল্লাহ্র সাথে সাক্ষাতের দৃঢ় বিশ্বাস ছিলো, ‘বহুবার ছোট দল বিজয়ী হয়েছে বৃহৎদলের উপর, আল্লাহ্র নির্দেশক্রমে’ এবং আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে আছেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when Saul went forth with the soldiers, he said, "Indeed, Allāh will be testing you with a river. So whoever drinks from it is not of me, and whoever does not taste it is indeed of me, excepting one who takes [from it] in the hollow of his hand." But they drank from it, except a [very] few of them. Then when he had crossed it along with those who believed with him, they said, "There is no power for us today against Goliath and his soldiers." But those who were certain that they would meet Allāh said, "How many a small company has overcome a large company by permission of Allāh. And Allāh is with the patient."
Saheeh International