শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৫০
সূরা আল-বাকারাহ, আয়াত ২৫০ (২:২৫০) - শব্দে শব্দে অর্থ
وَلَمَّا بَرَزُوا۟ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُوا۟ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَمَّاএবং যখনAnd when
- بَرَزُوا۟তারা সম্মুখীন হলthey went forth
- لِجَالُوتَজালুতের বিরুদ্ধেto (face) Jalut
- وَجُنُودِهِۦও তার সৈন্যদের (বিরুদ্ধে)and his troops
- قَالُوا۟বলেছিল তারাthey said
- رَبَّنَآহে আমাদের রবOur Lord
- أَفْرِغْঢেলে দাও(দান করো)Pour
- عَلَيْنَاআমাদের ওপরon us
- صَبْرًۭاধৈর্যpatience
- وَثَبِّتْও দৃঢ় করোand make firm
- أَقْدَامَنَاআমাদের পাগুলোকেour feet
- وَٱنصُرْنَاএবং আমাদেরকে সাহায্য করোand help us
- عَلَىবিরুদ্ধেagainst
- ٱلْقَوْمِজাতিরthe people
- ٱلْكَـٰفِرِينَকাফির(who are) disbelieving
অনুবাদ
এবং যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল, বলতে লাগলঃ হে আমাদের রাব্ব! আমাদেরকে পূর্ণ সহিষ্ণুতা দান করুন, আর আমাদের চরণগুলি অটল রাখুন এবং কাফির জাতির উপর আমাদেরকে সাহায্য করুন!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন তালূত ও তার সেনাবাহিনী শত্রুর সম্মুখীন হল, তখন বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর (তারা) যখন সম্মুখীন হলো জালূত ও তার সৈন্য বাহিনীর, তখন প্রার্থনা করলো, ‘হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পাগুলো অবিচলিত রাখো আর কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when they went forth to [face] Goliath and his soldiers, they said, "Our Lord, pour upon us patience and plant firmly our feet and give us victory over the disbelieving people."
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: ধৈর্য, দৃঢ়তা ও বিজয়