শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৫৭
সূরা আল-বাকারাহ, আয়াত ২৫৭ (২:২৫৭) - শব্দে শব্দে অর্থ
ٱللَّهُ وَلِىُّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ ۖ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَوْلِيَآؤُهُمُ ٱلطَّـٰغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَـٰتِ ۗ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
শব্দে শব্দে অর্থ
- ٱللَّهُআল্লাহAllah
- وَلِىُّঅভিভাবক(is the) Protecting Guardian
- ٱلَّذِينَ(তাদের) যারা(of) those who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve[d]
- يُخْرِجُهُمতিনি তাদের বের করে আনেনHe brings them out
- مِّنَহতেfrom
- ٱلظُّلُمَـٰتِঅন্ধকারগুলো[the] darkness
- إِلَىদিকেtowards
- ٱلنُّورِ ۖআলোর[the] light
- وَٱلَّذِينَএবং যারাAnd those who
- كَفَرُوٓا۟অস্বীকার করেছেdisbelieve(d)
- أَوْلِيَآؤُهُمُতাদের অভিভাবকtheir guardians
- ٱلطَّـٰغُوتُতাগুত (অসত্য দেবতা)(are) the evil ones
- يُخْرِجُونَهُمতাদেরকে তারা বের করে নিয়ে যায়they bring them out
- مِّنَথেকেfrom
- ٱلنُّورِআলোthe light
- إِلَىদিকেtowards
- ٱلظُّلُمَـٰتِ ۗঅন্ধকারগুলোর[the] darkness
- أُو۟لَـٰٓئِكَঐ সব লোকThose
- أَصْحَـٰبُঅধিবাসী(are the) companions
- ٱلنَّارِ ۖ(জাহান্নামের) আগুনের(of) the Fire
- هُمْতারাthey
- فِيهَاতার মধ্যেin it
- خَـٰلِدُونَচিরস্থায়ী হবেwill abide forever
অনুবাদ
আল্লাহই হচ্ছেন মু’মিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে যান; আর যারা অবিশ্বাস করেছে তাগুত তাদের পৃষ্ঠপোষক, সে তাদেরকে আলো হতে অন্ধকারের দিকে নিয়ে যায়, তারাই জাহান্নামের অধিবাসী, ওখানে তারা চিরকাল অবস্থান করবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোযখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্ মুসলমানদের অভিবাবক, তাদেরকে অন্ধকার রাশি থেকে আলোর দিকে বের করে আনেন এবং কাফিরদের সাহায্যকারী হচ্ছে শয়তান। তারা তাদেরকে আলো থেকে অন্ধকার রাশির দিকে বের করে নেয়। এসব লোক দোযখবাসী। এদেরকে তা’তে স্থায়ীভাবে থাকতে হবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Allāh is the Ally of those who believe. He brings them out from darknesses into the light. And those who disbelieve - their allies are ṭāghūt. They take them out of the light into darknesses. Those are the companions of the Fire; they will abide eternally therein.
Saheeh International