শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৫৯
সূরা আল-বাকারাহ, আয়াত ২৫৯ (২:২৫৯) - শব্দে শব্দে অর্থ
أَوْ كَٱلَّذِى مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْىِۦ هَـٰذِهِ ٱللَّهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِا۟ئَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُۥ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِا۟ئَةَ عَامٍ فَٱنظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَٱنظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ ءَايَةً لِّلنَّاسِ ۖ وَٱنظُرْ إِلَى ٱلْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعْلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
শব্দে শব্দে অর্থ
- أَوْঅথবাOr
- كَٱلَّذِىযে দৃষ্টান্ত (ঐলোকের)like the one who
- مَرَّঅতিক্রম করছিলpassed
- عَلَىٰউপর দিয়েby
- قَرْيَةٍۢএক নগরেরa township
- وَهِىَএমনঅবস্থায় যে তা (ছিল)and it
- خَاوِيَةٌধ্বংসস্তুপ হয়েছিল(had) overturned
- عَلَىٰউপরon
- عُرُوشِهَاতার ছাদগুলোরits roofs
- قَالَসে বললHe said
- أَنَّىٰকিরূপেHow
- يُحْىِۦজীবিত করবেন(will) bring to life
- هَـٰذِهِএটাকেthis (town)
- ٱللَّهُআল্লাহAllah
- بَعْدَপরafter
- مَوْتِهَا ۖতার (মৃত্যুর)its death
- فَأَمَاتَهُতাকে তখন মৃত্যু দিলেনThen he was made to die
- ٱللَّهُআল্লাহ(by) Allah
- مِا۟ئَةَএকশত(for) a hundred
- عَامٍۢবছর (পর্যন্ত)year(s)
- ثُمَّএরপরthen
- بَعَثَهُۥ ۖতাকে পুনরুজ্জীবিত করলেনHe raised him
- قَالَ(তাকে) বললেনHe said
- كَمْকতকালHow long
- لَبِثْتَ ۖতুমি অবস্থান করেছ(have) you remained
- قَالَসে বললHe said
- لَبِثْتُঅবস্থান করেছি আমিI remained
- يَوْمًاএকদিন(for) a day
- أَوْকিংবাor
- بَعْضَকিছু অংশa part
- يَوْمٍۢ ۖদিনের(of) a day
- قَالَতিনি বললেনHe said
- بَلবরংNay
- لَّبِثْتَতুমি অবস্থান করেছyou (have) remained
- مِا۟ئَةَএকশতone hundred
- عَامٍۢবছরyear(s)
- فَٱنظُرْঅতঃপর লক্ষ করোThen look
- إِلَىٰদিকেat
- طَعَامِكَতোমার খাদ্যেরyour food
- وَشَرَابِكَও তোমার পানীয়ের (দিকে)and your drink
- لَمْনি(they did) not
- يَتَسَنَّهْ ۖবিকৃত হয়change with time
- وَٱنظُرْএবং লক্ষ করো তুমিand look
- إِلَىٰপ্রতিat
- حِمَارِكَতোমার গাধারyour donkey
- وَلِنَجْعَلَكَএবং তোমাকে আমরা বানাতে পারিand We will make you
- ءَايَةًۭনিদর্শনa sign
- لِّلنَّاسِ ۖমানুষের জন্যfor the people
- وَٱنظُرْও তুমি দেখোAnd look
- إِلَىপ্রতিat
- ٱلْعِظَامِহাড়গুলোরthe bones
- كَيْفَকীভাবেhow
- نُنشِزُهَاআমরা তা সংযোজিত করিWe raise them
- ثُمَّএরপরthen
- نَكْسُوهَاতা ঢেকে দিই আমরাWe cover them
- لَحْمًۭا ۚগোশত (দিয়ে)(with) flesh
- فَلَمَّاঅতঃপর যখনThen when
- تَبَيَّنَপ্রকাশ পেলbecame clear
- لَهُۥতার নিকটেto him
- قَالَসে বললhe said
- أَعْلَمُআমি জানিI know
- أَنَّযেthat
- ٱللَّهَআল্লাহAllah
- عَلَىٰওপর(is) on
- كُلِّসবevery
- شَىْءٍۢকিছুরইthing
- قَدِيرٌۭসর্বশক্তিমানAll-Powerful
অনুবাদ
অথবা ঐ ব্যক্তির অনুরূপ যে কোন এক জনপদ অতিক্রম করছিল এবং তা ছিল শূণ্য - নিজ ভিত্তির উপর পতিত। সে বললঃ এই নগরের মৃত্যুর পর আল্লাহ আবার তাকে জীবন দান করবেন কিরূপে? অনন্তর আল্লাহ তাকে একশ বছরের জন্য মৃত্যু দান করলেন, অতঃপর তাকে পুনর্জীবিত করলেন এবং বললেনঃ এ অবস্থায় তুমি কতক্ষণ অতিবাহিত করেছ? সে বললঃ একদিন অথবা একদিনের কিয়দংশ। তিনি বললেনঃ তা নয়, বরং তুমিতো এভাবে একশ বছর ছিলে। তোমার খাদ্য ও পানীয়ের প্রতি লক্ষ্য কর - ওটা বিকৃত হয়নি এবং তোমার গর্দভের প্রতি দৃষ্টিপাত কর; এবং যেহেতু আমি তোমাকে মানবের জন্য নিদর্শন বানাতে চাই; আরও লক্ষ্য কর অস্থিপুঞ্জের দিকে, ওকে কিরূপে আমি সংযুক্ত করি; অতঃপর ওকে মাংসাবৃত করি। অনন্তর যখন ওটা তার নিকট স্পষ্ট হয়ে গেল তখন সে বললঃ আমি জানি, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তুমি কি সে লোককে দেখনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়ীঘরগুলো ভেঙ্গে ছাদের উপর পড়ে ছিল? বলল, কেমন করে আল্লাহ মরনের পর একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন একশ বছর। তারপর তাকে উঠালেন। বললেন, কত কাল এভাবে ছিলে? বলল আমি ছিলাম, একদিন কংবা একদিনের কিছু কম সময়। বললেন, তা নয়; বরং তুমি তো একশ বছর ছিলে। এবার চেয়ে দেখ নিজের খাবার ও পানীয়ের দিকে-সেগুলো পচে যায় নি এবং দেখ নিজের গাধাটির দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখ যে, আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। অতঃপর যখন তার উপর এ অবস্থা প্রকাশিত হল, তখন বলে উঠল-আমি জানি, নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অথবা ওই ব্যক্তির ন্যায়, যে অতিক্রম করলো একটা জনপদের উপর দিয়ে এবং তা ভেঙ্গে পড়েছিলো সেগুলোর ছাদগুলোর উপর। বললো, ‘আল্লাহ্ এটাকে কীভাবে জীবিত করবেন এটার মৃত্যুর পর?’ অতঃপর আল্লাহ্ তাঁকে মৃত রাখলেন একশ’ বছর। তারপর পূনর্জীবিত করে দিলেন। বললেন, ‘তুমি এখানে কতোকাল অবস্থান করলে?’ আরয করলো, ‘সম্ভবত: পূর্ণ দিন অথবা কিছু কম।’ তিনি বললেন, ‘না, বরং তোমার উপর একশ বছর অতিবাহিত হয়ে গেছে এবং আপন খাদ্য-পানীয়ের দিকে দেখো, এখনো পর্যন্ত দুর্গমন্ধময় হয়নি; এবং আপন গাধার প্রতি তাকাও, যার অস্থিগুলো পর্যন্ত সঠিক অবস্থায় থাকে নি! এবং এটা এজন্য যে, আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করবো; এবং ওই অস্থিগুলোর দিকে দেখো, কিভাবে সেগুলোর উথান প্রদান করি, অতঃপর সেগুলোকে মাংসাবৃত করি।’ যখন এ ঘটনা তাঁর নিকট সুস্পষ্ট হয়ে গেলো, (তখন) বললেন, ‘আমি খুব ভালভাবে জানি যে, আল্লাহ্ সবকিছু করতে পারেন।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Or [consider such an example] as the one who passed by a township which had fallen into ruin. He said, "How will Allāh bring this to life after its death?" So Allāh caused him to die for a hundred years; then He revived him. He said, "How long have you remained?" He [the man] said, "I have remained a day or part of a day." He said, "Rather, you have remained one hundred years. Look at your food and your drink; it has not changed with time. And look at your donkey; and We will make you a sign for the people. And look at the bones [of this donkey] - how We raise them and then We cover them with flesh." And when it became clear to him, he said, "I know that Allāh is over all things competent."
Saheeh International