শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৬১

সূরা আল-বাকারাহ, আয়াত ২৬১ (২:২৬১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৩ · পৃষ্ঠা ৪৪

مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍ مِّا۟ئَةُ حَبَّةٍ ۗ وَٱللَّهُ يُضَـٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যারা আল্লাহর পথে স্বীয় ধন-সম্পদ ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্যবীজ, তা হতে উৎপন্ন হল সাতটি শীষ, প্রত্যেক শীষে (উৎপন্ন হল) এক শত শস্য, এবং আল্লাহ যার জন্য ইচ্ছা করেন বর্ধিত করে দেন; বস্তুতঃ আল্লাহ হচ্ছেন অতি দানশীল, সর্বজ্ঞ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তাদের উপমা, যারা আপন সম্পদ আল্লাহ্‌র পথে ব্যয় করে সেই শস্য বীজের মতো, যা উৎপাদন করে সাতটা শীষ। প্রত্যেক শীষে একশ’ শস্যকণা; এবং আল্লাহ্‌ তা থেকেও অধিক বৃদ্ধি করেন যার জন্য চান। আর আল্লাহ্‌ প্রাচুর্যময়, জ্ঞানময়।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

The example of those who spend their wealth in the way of Allāh is like a seed [of grain] which grows seven spikes; in each spike is a hundred grains. And Allāh multiplies [His reward] for whom He wills. And Allāh is all-Encompassing and Knowing.

Saheeh International