শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৬৫
সূরা আল-বাকারাহ, আয়াত ২৬৫ (২:২৬৫) - শব্দে শব্দে অর্থ
وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ وَتَثْبِيتًا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۭ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَـَٔاتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
শব্দে শব্দে অর্থ
- وَمَثَلُএবং উপমাAnd (the) example
- ٱلَّذِينَ(তাদের) যারা(of) those who
- يُنفِقُونَব্যয় করেspend
- أَمْوَٰلَهُمُতাদের সম্পদগুলোtheir wealth
- ٱبْتِغَآءَসন্ধানেseeking
- مَرْضَاتِসন্তুষ্টির(the) pleasure
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- وَتَثْبِيتًۭاএবং সুদৃঢ় করতেand certainty
- مِّنْবিষয়টিকেfrom
- أَنفُسِهِمْতাদের আত্মারtheir (inner) souls
- كَمَثَلِ(তাদের) উপমা যেমন(is) like
- جَنَّةٍۭএকটি বাগানেরa garden
- بِرَبْوَةٍউঁচু ভূমিতে অবস্থিতon a height
- أَصَابَهَاতাতে বর্ষিত হয়fell on it
- وَابِلٌۭপ্রবল বৃষ্টিheavy rain
- فَـَٔاتَتْআসে অতঃপরso it yielded
- أُكُلَهَاতার ফলমূলits harvest
- ضِعْفَيْنِদ্বিগুণdouble
- فَإِنযদি তবেThen if
- لَّمْনা(does) not
- يُصِبْهَاতাতে বর্ষিত হয়fall (on) it
- وَابِلٌۭপ্রবল বৃষ্টিheavy rain
- فَطَلٌّۭ ۗসামান্য তবে বৃষ্টিই (যথেষ্ট)then a drizzle
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- بِمَاঐ বিষয়ে যাof what
- تَعْمَلُونَতোমরা কাজ করছyou do
- بَصِيرٌসম্যক দ্রষ্টা(is) All-Seer
অনুবাদ
এবং যারা আল্লাহর সন্তুষ্টি সাধন ও স্বীয় জীবনের প্রতিষ্ঠার জন্য ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা - যেমন উর্বর ভূভাগে অবস্থিত একটি উদ্যান, তাতে প্রবল বৃষ্টিধারা পতিত হয়, ফলে সেই উদ্যান দ্বিগুণ খাদ্যশস্য দান করে; কিন্তু যদি তাতে বৃষ্টিপাত না হয় তাহলে শিশিরই যথেষ্ট এবং তোমরা যা করছ আল্লাহ তা প্রত্যক্ষকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন-সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্যে তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের মত, যাতে প্রবল বৃষ্টিপাত হয়; অতঃপর দ্বিগুণ ফসল দান করে। যদি এমন প্রবল বৃষ্টিপাত নাও হয়, তবে হাল্কা বর্ষণই যথেষ্ট। আল্লাহ তোমাদের কাজকর্ম যথার্থই প্রত্যক্ষ করেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তাদের উপমা, যারা আপন সম্পদ আল্লাহ্র সন্তুষ্টির প্রত্যাশার মধ্যে এবং নিজেদের আত্মা দৃঢ় করার জন্য ব্যয় করে, ওই বাগানের ন্যায়, যা কোন উচ্চ ভূমির উপর (অবস্থিত), সেটার উপর প্রবল বারিপাত হলো, এর ফলে দ্বিগুণ ফলমূল জন্মালো। অতঃপর তাতে যদি প্রবল বারিপাত না হয় তবুও শিশিরই যথেষ্ট। এবং আল্লাহ্ তোমাদের কর্ম প্রত্যক্ষ করেছেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And the example of those who spend their wealth seeking means to the approval of Allāh and assuring [reward for] themselves is like a garden on high ground which is hit by a downpour - so it yields its fruits in double. And [even] if it is not hit by a downpour, then a drizzle [is sufficient]. And Allāh, of what you do, is Seeing.
Saheeh International