শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৬৯
সূরা আল-বাকারাহ, আয়াত ২৬৯ (২:২৬৯) - শব্দে শব্দে অর্থ
يُؤْتِى ٱلْحِكْمَةَ مَن يَشَآءُ ۚ وَمَن يُؤْتَ ٱلْحِكْمَةَ فَقَدْ أُوتِىَ خَيْرًا كَثِيرًا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ
শব্দে শব্দে অর্থ
- يُؤْتِىদেন তিনিHe grants
- ٱلْحِكْمَةَপ্রজ্ঞা[the] wisdom
- مَنযাকে(to) whom
- يَشَآءُ ۚতিনি ইচ্ছা করেনHe wills
- وَمَنএবং যাকেand whoever
- يُؤْتَদেয়া হয়েছেis granted
- ٱلْحِكْمَةَপ্রজ্ঞা[the] wisdom
- فَقَدْতবে নিশ্চয়ইthen certainly
- أُوتِىَতাকে দেয়া হয়েছেhe is granted
- خَيْرًۭاকল্যাণgood
- كَثِيرًۭا ۗঅনেকabundant
- وَمَاএবং নাAnd none
- يَذَّكَّرُশিক্ষা নেয় (এ থেকে)remembers
- إِلَّآএছাড়াexcept
- أُو۟لُوا۟সম্পন্নরাthose
- ٱلْأَلْبَـٰبِবোধশক্তি(of) understanding
অনুবাদ
তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করে; বস্ত্ততঃ জ্ঞানবান ব্যক্তিগণ ব্যতীত কেহই উপলদ্ধি করতে পারেনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভুত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে, যারা জ্ঞানবান।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্ হিকমত প্রদান করেন যাকে চান, এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয়েছে সে প্রভূত কল্যাণ প্রাপ্ত হয়েছে আর উপদেশ মানে না কিন্তু বোধশক্তিসম্পন্ন লোকেরা।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
He gives wisdom to whom He wills, and whoever has been given wisdom has certainly been given much good. And none will remember except those of understanding.
Saheeh International