শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৮০

সূরা আল-বাকারাহ, আয়াত ২৮০ (২:২৮০) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৩ · পৃষ্ঠা ৪৭

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا۟ خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যদি সে অভাবগ্রস্ত হয় তাহলে স্বচ্ছলতার প্রতীক্ষা করবে এবং যদি তোমরা বুঝে থাক তাহলে তোমাদের জন্য দান করাই উত্তম।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি খাতক অভাবগ্রস্থ হয়, তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেয়া উচিত। আর যদি ক্ষমা করে দাও, তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্থ হয়, তবে তাকে অবকাশ দাও সচ্ছলতা (আসা) পর্যন্ত। এবং ঋণ তার উপর সম্পূর্ণ ছেড়ে দেয়া তোমাদের জন্য আরো কল্যাণকর, যদি জানো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if someone is in hardship, then [let there be] postponement until [a time of] ease. But if you give [from your right as] charity, then it is better for you, if you only knew.

Saheeh International