শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৮২
সূরা আল-বাকারাহ, আয়াত ২৮২ (২:২৮২) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَٱكْتُبُوهُ ۚ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِٱلْعَدْلِ ۚ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُ ۚ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًٔا ۚ فَإِن كَانَ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُۥ بِٱلْعَدْلِ ۚ وَٱسْتَشْهِدُوا۟ شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ ۖ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَٱمْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحْدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحْدَىٰهُمَا ٱلْأُخْرَىٰ ۚ وَلَا يَأْبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُوا۟ ۚ وَلَا تَسْـَٔمُوٓا۟ أَن تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦ ۚ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ ٱللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَـٰدَةِ وَأَدْنَىٰٓ أَلَّا تَرْتَابُوٓا۟ ۖ إِلَّآ أَن تَكُونَ تِجَـٰرَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا ۗ وَأَشْهِدُوٓا۟ إِذَا تَبَايَعْتُمْ ۚ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ ۚ وَإِن تَفْعَلُوا۟ فَإِنَّهُۥ فُسُوقٌۢ بِكُمْ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاহেO you
- ٱلَّذِينَযারাwho
- ءَامَنُوٓا۟ঈমান এনেছbelieve[d]
- إِذَاযখনWhen
- تَدَايَنتُمতোমরা পরস্পরে আদান-প্রদান করyou contract with one another
- بِدَيْنٍঋণেরany debt
- إِلَىٰٓপর্যন্তfor
- أَجَلٍۢমেয়াদa term
- مُّسَمًّۭىনির্দিষ্টfixed
- فَٱكْتُبُوهُ ۚতা তোমরা তখন লিখে রাখোthen write it
- وَلْيَكْتُبএবং যেন লেখেAnd let write
- بَّيْنَكُمْতোমাদের মাঝেbetween you
- كَاتِبٌۢএকজন লেখকa scribe
- بِٱلْعَدْلِ ۚন্যায্যভাবেin justice
- وَلَاএবং নাAnd not
- يَأْبَঅস্বীকার করবে(should) refuse
- كَاتِبٌকোনো লেখকa scribe
- أَنযে (না)that
- يَكْتُبَসে লিখবেhe writes
- كَمَاযেমনas
- عَلَّمَهُশিখিয়েছেন তাকে(has) taught him
- ٱللَّهُ ۚআল্লাহAllah
- فَلْيَكْتُبْঅতএব সে যেন লেখেSo let him write
- وَلْيُمْلِلِএবং যেন সে লিখিয়ে নেয় (লেখ্য বিষয়)and let dictate
- ٱلَّذِىসেই (ব্যক্তি)the one
- عَلَيْهِযার উপর (আছে)on whom
- ٱلْحَقُّঅধিকার (অর্থাৎ ঋণগ্রহীতা)(is) the right
- وَلْيَتَّقِএবং সে ভয় করে যেন (লেখক)and let him fear
- ٱللَّهَআল্লাহকে (যিনি)Allah
- رَبَّهُۥতার রবhis Lord
- وَلَاএবং নাand (let him) not
- يَبْخَسْকম করবেdiminish
- مِنْهُতা থেকেfrom it
- شَيْـًۭٔا ۚকিছুইanything
- فَإِنঅতঃপর যদিThen if
- كَانَহয়is
- ٱلَّذِىসেthe one
- عَلَيْهِযার উপরon him
- ٱلْحَقُّঅধিকার (অর্থাৎ ঋণগ্রহীতা)(is) the right
- سَفِيهًاনির্বোধ(of) limited understanding
- أَوْবাor
- ضَعِيفًاদুর্বলweak
- أَوْবাor
- لَاনাnot
- يَسْتَطِيعُসে পারেcapable
- أَنযেthat
- يُمِلَّসে লিখিয়ে নেবে(can) dictate
- هُوَসেhe
- فَلْيُمْلِلْতবে যেন লিখিয়ে নেয়then let dictate
- وَلِيُّهُۥতার অভিভাবকhis guardian
- بِٱلْعَدْلِ ۚন্যায্যভাবেwith justice
- وَٱسْتَشْهِدُوا۟এবং তোমরা সাক্ষী রাখোAnd call for evidence
- شَهِيدَيْنِদুজন সাক্ষীtwo witnesses
- مِنমধ্য হতেamong
- رِّجَالِكُمْ ۖতোমাদের পুরুষদেরyour men
- فَإِنঅতঃপর যদিAnd if
- لَّمْনাnot
- يَكُونَاথাকেthere are
- رَجُلَيْنِদুজন পুরুষtwo men
- فَرَجُلٌۭতবে একজন পুরুষthen one man
- وَٱمْرَأَتَانِও দুজন মহিলাand two women
- مِمَّن(তাদের) হতে যাদেরof whom
- تَرْضَوْنَতোমরা পছন্দ করyou agree
- مِنَমধ্য হতেof
- ٱلشُّهَدَآءِসাক্ষীদের[the] witnesses
- أَنযে(so) that (if)
- تَضِلَّভুল করলে[she] errs
- إِحْدَىٰهُمَاদুজনের একজন(মহিলাদের)one of the two
- فَتُذَكِّرَতখন স্মরণ করাবেthen will remind
- إِحْدَىٰهُمَاদুজনের একজন(মহিলা)one of the two
- ٱلْأُخْرَىٰ ۚঅন্যজনকেthe other
- وَلَاএবং নাAnd not
- يَأْبَঅস্বীকার করবে(should) refuse
- ٱلشُّهَدَآءُসাক্ষীরাthe witnesses
- إِذَاযখনwhen
- مَا(কি)that
- دُعُوا۟ ۚতাদের ডাকা হবেthey are called
- وَلَاএবং নাAnd not
- تَسْـَٔمُوٓا۟তোমরা বিরক্তিবোধ করবে(be) weary
- أَنযেthat
- تَكْتُبُوهُতা তোমরা লিখবেyou write it
- صَغِيرًاছোট (ব্যাপার হোক)small
- أَوْবাor
- كَبِيرًاবড় (হোক)large
- إِلَىٰٓপর্যন্তfor
- أَجَلِهِۦ ۚতার মেয়াদits term
- ذَٰلِكُمْএটাThat
- أَقْسَطُঅধিকতর ন্যায়সঙ্গত(is) more just
- عِندَকাছেnear
- ٱللَّهِআল্লাহরAllah
- وَأَقْوَمُও দৃঢ়তরand more upright
- لِلشَّهَـٰدَةِসাক্ষ্য প্রমাণের জন্যfor evidence
- وَأَدْنَىٰٓও অধিক নিকটবর্তীand nearer
- أَلَّاযেন নাthat not
- تَرْتَابُوٓا۟ ۖতোমরা সন্দেহ করyou (have) doubt
- إِلَّآতবেexcept
- أَنযে (সব)that
- تَكُونَহয়ে থাকেbe
- تِجَـٰرَةًব্যবসাa transaction
- حَاضِرَةًۭনগদpresent
- تُدِيرُونَهَاতা তোমরা পরস্পর পরিচালনা করyou carry out
- بَيْنَكُمْতোমাদের মাঝেamong you
- فَلَيْسَনেই তবেthen not
- عَلَيْكُمْতোমাদের উপরon you
- جُنَاحٌকোনো পাপany sin
- أَلَّاযদি নাthat not
- تَكْتُبُوهَا ۗতা তোমরা লিখে রাখyou write it
- وَأَشْهِدُوٓا۟এবং তোমরা সাক্ষী রাখোAnd take witness
- إِذَاযখনwhen
- تَبَايَعْتُمْ ۚতোমরা বেচা কেনা করyou make commercial transaction
- وَلَاএবং নাAnd not
- يُضَآرَّক্ষতিগ্রস্ত করা যাবে(should) be harmed
- كَاتِبٌۭলেখককে(the) scribe
- وَلَاআর নাand not
- شَهِيدٌۭ ۚসাক্ষীকে(the) witness
- وَإِنএবং যদিand if
- تَفْعَلُوا۟তোমরা করyou do
- فَإِنَّهُۥতবে তা নিশ্চয়ইthen indeed it
- فُسُوقٌۢঅন্যায়(is) sinful conduct
- بِكُمْ ۗতোমাদের জন্যfor you
- وَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোand fear
- ٱللَّهَ ۖআল্লাহকেAllah
- وَيُعَلِّمُكُمُএবং তোমাদেরকে শিক্ষা দেনAnd teaches
- ٱللَّهُ ۗআল্লাহAllah
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- بِكُلِّসম্পর্কেof every
- شَىْءٍসবকিছুthing
- عَلِيمٌۭখুব অবহিত(is) All-Knower
অনুবাদ
হে বিশ্বাস স্থাপনকারীগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করবে তখন তা লিখে নিবে; আর কোন একজন লেখক যেন ন্যায্যভাবে তোমাদের মধ্যে (ঐ আদান প্রদানের দলীল) লিখে দেয়, আর কোন লেখক যেন (দলীল) লিখে দিতে অস্বীকার না করে, আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন, তার উচিত তা লিখে দেয়া, এবং ঋণ গ্রহিতা যেন লেখার বিষয় বলে দেয় এবং তার উচিত স্বীয় রাব্ব আল্লাহকে ভয় করা এবং ওর মধ্যে কিছুমাত্র ব্যতিক্রম না করা; অতঃপর ঋণ গ্রহীতা যদি নির্বোধ বা অযোগ্য অথবা লিখিয়ে নিতে অসমর্থ হয় তাহলে তার অভিভাবকরা ন্যায় সঙ্গতভাবে লিখিয়ে নিবে এবং তোমাদের মধ্যে দু’জন পুরুষ সাক্ষীকে সাক্ষী করবে; কিন্তু যদি দু’জন পুরুষ না পাওয়া যায় তাহলে সাক্ষীগণের মধ্যে তোমরা একজন পুরুষ ও দু’জন নারী মনোনীত করবে, যদি নারীদ্বয়ের একজন ভুলে যায় তাহলে একজন অপর জনকে স্মরণ করিয়ে দিবে; এবং যখন আহবান করা হয় তখন সাক্ষীগণের অস্বীকার না করা উচিত, এবং ক্ষুদ্র অথবা বৃহৎ বিষয়ের নির্দিষ্ট সময় লিখে দিতে তোমরা অবহেলা করনা, এটা আল্লাহর নিকট অতি সঙ্গত এবং সাক্ষ্যের জন্য এটাই দৃঢ়তর ও সন্দেহে পতিত না হওয়ার নিকটতর; কিন্তু যদি তোমরা কারবারে পরস্পর হাতে হাতে আদান প্রদান কর তাহলে তা লিপিবদ্ধ না করলে তোমাদের পক্ষে দোষ নেই; কিন্তু বাণিজ্যিক লেনদেনের জন্য সাক্ষী রেখ, যেন লেখক কিংবা সাক্ষী ক্ষতিগ্রস্ত না হয়। যদি এরূপ কর (ক্ষতিগ্রস্ত) তাহলে তা তোমাদের পক্ষে পাপের বিষয়। আল্লাহকে ভয় কর। আল্লাহই তোমাদেরকে শিক্ষা প্রদান করেন এবং আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে মুমিনগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্যে ঋনের আদান-প্রদান কর, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোন লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেবে; লেখক লিখতে অস্বীকার করবে না। আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন, তার উচিত তা লিখে দেয়া। এবং ঋন গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন স্বীয় পালনকর্তা আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দুমাত্রও বেশ কম না করে। অতঃপর ঋণগ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দূর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয়, তবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লিখাবে। দুজন সাক্ষী কর, তোমাদের পুরুষদের মধ্যে থেকে। যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুজন মহিলা। ঐ সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ কর যাতে একজন যদি ভুলে যায়, তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয়। যখন ডাকা হয়, তখন সাক্ষীদের অস্বীকার করা উচিত নয়। তোমরা এটা লিখতে অলসতা করোনা, তা ছোট হোক কিংবা বড়, নির্দিষ্ট সময় পর্যন্ত। এ লিপিবদ্ধ করণ আল্লাহর কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে, সাক্ষ্যকে অধিক সুসংহত রাখে এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত। কিন্তু যদি কারবার নগদ হয়, পরস্পর হাতে হাতে আদান-প্রদান কর, তবে তা না লিখলে তোমাদের প্রতি কোন অভিযোগ নেই। তোমরা ক্রয়-বিক্রয়ের সময় সাক্ষী রাখ। কোন লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করো না। যদি তোমরা এরূপ কর, তবে তা তোমাদের পক্ষে পাপের বিষয়। আল্লাহকে ভয় কর তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সব কিছু জানেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! যখন তোমরা একটা নির্দ্ধারিত সময়সীমা পর্যন্ত কোন ঋণের লেনদেন করো, তখন তা লিখে নাও এবং উচিত যেন তোমাদের মধ্যে কোন লেখক ঠিক ঠিক লিখে আর লেখক যেন লিখতে অস্বীকার না করে যেমন তাকে আল্লাহ্ শিক্ষা দিয়েছেন। সুতরাং তার সেটা লিখে দেয়া উচিত এবং যার উপর প্রাপ্য বর্তায় সে যেন লিখিয়ে যায় আর যেন আল্লাহ্কে ভয় করে, যিনি তার রব; এবং প্রাপ্য থেকে কিছু যেন না কমায়। অতঃপর যার উপর প্রাপ্য বর্তায় সে যদি নির্বোধ অথবা দূর্বল হয় কিংবা লিখতে না পারে, তবে তার অভিভাবক ন্যায্যভাবে লিখিয়ে দেবে এবং দু’জন সাক্ষী করে নাও নিজেদের পুরুষদের মধ্য হতে। অতঃপর যদি দু’জন পুরুষ না থাকে তবে একজন পুরুষ এবং দু’জন স্ত্রীলোক; এমন সাক্ষী যাদেরকে পছন্দ করো, যাতে স্ত্রীলোকদ্বয়ের মধ্যে একজন ভুলে গেলে সেই একজনকে অপরজন স্মরণ করিয়ে দেয় আর সাক্ষীদের যখন ডাকা হয় তখন আসতে যেন অস্বীকার না করে এবং এটাকে বিরক্তিবোধ মনে করো না যে, ঋণ ছোট হোক কিংবা বড়, সেটার মেয়াদ পর্যন্ত লিপিবদ্ধ করে নিতে। এটা আল্লাহ্র নিকট সঠিক ন্যায়ের কথা এর মধ্যে সাক্ষ্য খুব ঠিক থাকবে এবং এটা এ থেকে নিকটতর যে, তোমাদের সন্দেহের উদ্রেক হবে না; কিন্তু কোন নগদ ব্যবসা হাতে হাতে সম্পন্ন হলে তা না লিখার তোমাদের উপর গুনাহ্ নেই। আর যখন বেচাকেনা করো তখন সাক্ষী করে নাও, এবং না কোন লেখককে ক্ষতিগ্রস্থ করা হবে, না সাক্ষীকে (কিংবা না লেখক ক্ষতিগ্রস্থ করবে, না সাক্ষী) এবং তোমরা যারা এমন করো, তবে তোমাদের পাপ হবে আর আল্লাহ্কে ভয় করো এবং আল্লাহ্ তোমাদেরকে শিক্ষা দেন। আর আল্লাহ্ সব কিছু জানেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, when you contract a debt for a specified term, write it down. And let a scribe write [it] between you in justice. Let no scribe refuse to write as Allāh has taught him. So let him write and let the one who has the obligation [i.e., the debtor] dictate. And let him fear Allāh, his Lord, and not leave anything out of it. But if the one who has the obligation is of limited understanding or weak or unable to dictate himself, then let his guardian dictate in justice. And bring to witness two witnesses from among your men. And if there are not two men [available], then a man and two women from those whom you accept as witnesses - so that if one of them [i.e., the women] errs, then the other can remind her. And let not the witnesses refuse when they are called upon. And do not be [too] weary to write it, whether it is small or large, for its [specified] term. That is more just in the sight of Allāh and stronger as evidence and more likely to prevent doubt between you, except when it is an immediate transaction which you conduct among yourselves. For [then] there is no blame upon you if you do not write it. And take witnesses when you conclude a contract. Let no scribe be harmed or any witness. For if you do so, indeed, it is [grave] disobedience in you. And fear Allāh. And Allāh teaches you. And Allāh is Knowing of all things.
Saheeh International