শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৩৫
সূরা আল-বাকারাহ, আয়াত ৩৫ (২:৩৫) - শব্দে শব্দে অর্থ
وَقُلْنَا يَـٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَـٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّـٰلِمِينَ
শব্দে শব্দে অর্থ
- وَقُلْنَاএবং আমরা বললাম,And We said
- يَـٰٓـَٔادَمُ''হে আদমO Adam
- ٱسْكُنْবসবাস করোDwell
- أَنتَতুমিyou
- وَزَوْجُكَও তোমার স্ত্রীand your spouse
- ٱلْجَنَّةَজান্নাতে(in) Paradise
- وَكُلَاএবং দুজনে খাওand [you both] eat
- مِنْهَاতা হতেfrom it
- رَغَدًاস্বাচ্ছন্দেfreely
- حَيْثُযেখান থেকে(from) wherever
- شِئْتُمَاতোমরা দুজনে চাও;you [both] wish
- وَلَاএবং নাBut do not
- تَقْرَبَاদুজনে নিকটে যেয়ো[you two] approach
- هَـٰذِهِএইthis
- ٱلشَّجَرَةَগাছের[the] tree
- فَتَكُونَاঅতঃপর তোমরা দুজনে হবেlest you [both] be
- مِنَঅন্তর্ভুক্তof
- ٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদের''the wrongdoers
অনুবাদ
এবং আমি বললামঃ হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান কর এবং তা হতে যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার কর; কিন্তু ঐ বৃক্ষের নিকটবর্তী হয়োনা, তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এবং আমি আদমকে হুকুম করলাম যে, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাক এবং ওখানে যা চাও, যেখান থেকে চাও, পরিতৃপ্তিসহ খেতে থাক, কিন্তু এ গাছের নিকটবর্তী হয়ো না। অন্যথায় তোমরা যালিমদের অন্তর্ভূক্ত হয়ে পড়বে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আমি এরশাদ করলাম, ‘হে আদম! তুমি ও তোমার স্ত্রী এই জান্নাতে অবস্থান করো এবং খাও এখানে কোন বাধা-বিঘ্ন ব্যাতিরেকেই, যেখানে তোমাদের মন চায়; কিন্তু এই গাছের নিকটে যেওনা! গেলে, (তোমরা) সীমা অতিক্রমকারীদের অন্তুর্ভূক্ত হয়ে যাবে।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We said, "O Adam, dwell, you and your wife, in Paradise and eat therefrom in [ease and] abundance from wherever you will. But do not approach this tree, lest you be among the wrongdoers."
Saheeh International