শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৩৯
সূরা আল-বাকারাহ, আয়াত ৩৯ (২:৩৯) - শব্দে শব্দে অর্থ
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
শব্দে শব্দে অর্থ
- وَٱلَّذِينَএবং যারাAnd those
- كَفَرُوا۟অবিশ্বাস করবেwho disbelieve[d]
- وَكَذَّبُوا۟ও মিথ্যা মনে করবেand deny
- بِـَٔايَـٰتِنَآআমার নিদর্শনসমূহকেOur Signs
- أُو۟لَـٰٓئِكَতারাthose
- أَصْحَـٰبُঅধিবাসী (হবে)(are the) companions
- ٱلنَّارِ ۖ(জাহান্নামের) আগুনের(of) the Fire
- هُمْতারাthey
- فِيهَاতার মধ্যেin it
- خَـٰلِدُونَচিরস্থায়ী হবে''(will) abide forever
অনুবাদ
আর যারা অবিশ্বাস করবে এবং আমার নিদর্শনসমূহে অসত্যারোপ করবে, তারাই জাহান্নামের অধিবাসী - তন্মধ্যে তারা সদা অবস্থান করবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী; অন্তকাল সেখানে থাকবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আর ওই সব লোক, যারা কুফর করবে এবং আমার নির্দশনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা হলো দোযখবাসী, তাদেরকে সেখানেই সর্বদা থাকতে হবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And those who disbelieve and deny Our signs - those will be companions of the Fire; they will abide therein eternally."
Saheeh International