শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৫৫
সূরা আল-বাকারাহ, আয়াত ৫৫ (২:৫৫) - শব্দে শব্দে অর্থ
وَإِذْ قُلْتُمْ يَـٰمُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ ٱلصَّـٰعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَإِذْএবং স্মরণ কর যখনAnd when
- قُلْتُمْতোমরা বলেছিলেyou said
- يَـٰمُوسَىٰ''হে মুসাO Musa
- لَنকখনওNever
- نُّؤْمِنَআমরা ঈমান আনব(will) we believe
- لَكَতোমার উপরin you
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- نَرَىআমরা দেখবwe see
- ٱللَّهَআল্লাহকেAllah
- جَهْرَةًۭপ্রকাশ্যভাবে''manifestly
- فَأَخَذَتْكُمُফলে তোমাদেরকে ধরেছিলSo seized you
- ٱلصَّـٰعِقَةُবজ্রপাতthe thunderbolt
- وَأَنتُمْএ অবস্থায় যে তোমরাwhile you
- تَنظُرُونَদেখছিলে(were) looking
অনুবাদ
এবং যখন তোমরা বলেছিলেঃ হে মূসা! আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দর্শন না করা পর্যন্ত তোমাকে বিশ্বাস করবনা - তখন বজ্রপাত তোমাদেরকে আক্রমণ করেছিল এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন তোমরা বললে, হে মূসা, কস্মিনকালেও আমরা তোমাকে বিশ্বাস করব না, যতক্ষণ না আমরা আল্লাহকে (প্রকাশ্যে) দেখতে পাব। বস্তুতঃ তোমাদিগকে পাকড়াও করল বিদ্যুৎ। অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন তোমরা বলেছিলে, ‘হে মুসা! আমরা কখনো আপনার কথা বিশ্বাস করবো না যতক্ষণ না আমরা আল্লাহ্কে প্রকাশ্যভাবে দেখে নিই।’ তখন তোমাদেরকে বজ্রাঘাত পেয়ে বসলো আর তোমরা দেখতে পাচ্ছিলে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [recall] when you said, "O Moses, we will never believe you until we see Allāh outright"; so the thunderbolt took you while you were looking on.
Saheeh International