শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৫৭

সূরা আল-বাকারাহ, আয়াত ৫৭ (২:৫৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১ · পৃষ্ঠা ৮

وَظَلَّلْنَا عَلَيْكُمُ ٱلْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ۖ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং আমি তোমাদের উপর মেঘমালার ছায়া দান করেছিলাম এবং তোমাদের প্রতি ‘মান্না’ ও ‘সালওয়া’ অবতীর্ণ করেছিলাম; আমি তোমাদেরকে যে উপজীবিকা দান করেছি সেই পবিত্র জিনিস হতে আহার কর; এবং তারা আমার কোন অনিষ্ট করেনি, বরং তারা নিজেদের অনিষ্ট করেছিল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি ’মান্না’ ও সালওয়া’। সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষন কর, যা আমি তোমাদেরকে দান করেছি। বস্তুতঃ তারা আমার কোন ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আমি তোমাদের উপর মেঘকে ছাউনি করেছি আর তোমাদের প্রতি ‘মান্ন্‌’ ও ‘সাল্‌ওয়া’ অবতরণ করেছি। খাও, আমার প্রদত্ত পবিত্র (হালাল) বস্তুগুলো। এবং তারা আমার কোন ক্ষতি করেনি; হাঁ, তবে তারা নিজেদের আত্মারই ক্ষতি সাধন করেছিলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We shaded you with clouds and sent down to you manna and quails, [saying], "Eat from the good things with which We have provided you." And they wronged Us not - but they were [only] wronging themselves.

Saheeh International