শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৫৮
সূরা আল-বাকারাহ, আয়াত ৫৮ (২:৫৮) - শব্দে শব্দে অর্থ
وَإِذْ قُلْنَا ٱدْخُلُوا۟ هَـٰذِهِ ٱلْقَرْيَةَ فَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا وَقُولُوا۟ حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَـٰيَـٰكُمْ ۚ وَسَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ
শব্দে শব্দে অর্থ
- وَإِذْএবং স্মরণ করো যখনAnd when
- قُلْنَاআমরা বলেছিলামWe said
- ٱدْخُلُوا۟''তোমরা প্রবেশ করEnter
- هَـٰذِهِএইthis
- ٱلْقَرْيَةَনগরীতেtown
- فَكُلُوا۟তোমরা খাওthen eat
- مِنْهَاতা হতেfrom
- حَيْثُযেভাবেwherever
- شِئْتُمْতোমরা যাওyou wish[ed]
- رَغَدًۭاস্বানন্দেabundantly
- وَٱدْخُلُوا۟এবং তোমরা প্রবেশ করোand enter
- ٱلْبَابَ(নগর) দরজায়the gate
- سُجَّدًۭاসিজদা অবনত হয়েprostrating
- وَقُولُوا۟এবং তোমরা বলোAnd say
- حِطَّةٌۭ''ক্ষমার কথাRepentance
- نَّغْفِرْক্ষমা করবো আমরাWe will forgive
- لَكُمْতোমাদের প্রতিfor you
- خَطَـٰيَـٰكُمْ ۚতোমাদের ত্রুটিগুলোকেyour sins
- وَسَنَزِيدُএবং অচিরেই (অনুগ্রহ) বাড়িয়ে দিবAnd We will increase
- ٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদেরকে''the good-doers (in reward)
অনুবাদ
এবং যখন আমি বললামঃ তোমরা এই নগরে প্রবেশ কর, অতঃপর যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার কর এবং সাজদাহবনতভাবে দ্বারে প্রবেশ কর এবং তোমরা বলঃ আমরা ক্ষমা প্রার্থনা করছি, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং অচিরেই সৎকর্মশীলগণকে অধিকতর দান করব।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন আমি বললাম, তোমরা প্রবেশ কর এ নগরীতে এবং এতে যেখানে খুশী খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাক এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সেজদা করে ঢুক, আর বলতে থাক-‘আমাদিগকে ক্ষমা করে দাও’-তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মশীলদেরকে অতিরিক্ত দানও করব।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন আমি বললাম, ‘এ লোকালয়ে প্রবেশ করো। অতঃপর তাতে যেখানে ইচ্ছা কোন প্রকার বাধা-বিপত্তি ছাড়াই আহার করো এবং ‘দরজা’ দিয়ে সাজদারত অবস্থায় প্রবেশ করো আর বলো, ‘আমাদের গুনাহের ক্ষমা হোক!’ আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেবো এবং অনতিবিলম্বে আমি নেককার লোকদেরকে আরো বেশী দেবো।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [recall] when We said, "Enter this city [i.e., Jerusalem] and eat from it wherever you will in [ease and] abundance, and enter the gate bowing humbly and say, 'Relieve us of our burdens [i.e., sins].' We will [then] forgive your sins for you, and We will increase the doers of good [in goodness and reward]."
Saheeh International