শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৬৫
সূরা আল-বাকারাহ, আয়াত ৬৫ (২:৬৫) - শব্দে শব্দে অর্থ
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟ مِنكُمْ فِى ٱلسَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَـٰسِـِٔينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَقَدْএবং নিশ্চয়ইAnd indeed
- عَلِمْتُمُতোমরা জেনেছোyou knew
- ٱلَّذِينَতাদেরকে যারাthose who
- ٱعْتَدَوْا۟সীমালঙ্ঘন করেছিলtransgressed
- مِنكُمْতোমাদের মধ্য হতেamong you
- فِىসম্পর্কেin
- ٱلسَّبْتِশনিবারের (বিধান)the (matter of) Sabbath
- فَقُلْنَاআমরা তখন বলেছিলামSo We said
- لَهُمْতাদেরto them
- كُونُوا۟''তোমরা হওBe
- قِرَدَةًবানরapes
- خَـٰسِـِٔينَঘৃণিত''despised
অনুবাদ
এবং অবশ্যই তোমরা অবগত আছ যে, তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লংঘন করেছিল। আমি তাদেরকে বলেছিলাম যে, তোমরা অধম বানর হয়ে যাও।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমরা তাদেরকে ভালরূপে জেনেছ, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘণ করেছিল। আমি বলেছিলামঃ তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নিশ্চয় নিশ্চয় তোমাদের জানা আছে- তোমাদের মধ্যকার ওই সব লোক সম্পর্কে, যারা শনিবারে সীমা লংঘন করেছে। অতঃপর আমি তাদের উদ্দেশ্যে বললাম, ‘(তোমরা) হয়ে যাও ধিকৃত বানর!’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And you had already known about those who transgressed among you concerning the sabbath, and We said to them, "Be apes, despised."
Saheeh International