শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৬৯
সূরা আল-বাকারাহ, আয়াত ৬৯ (২:৬৯) - শব্দে শব্দে অর্থ
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ ٱلنَّـٰظِرِينَ
শব্দে শব্দে অর্থ
- قَالُوا۟তারা বলেছিলThey said
- ٱدْعُ''দোয়া করোPray
- لَنَاআমাদের জন্যfor us
- رَبَّكَতোমার রবের কাছে(to) your Lord
- يُبَيِّنতিনি বর্ণনা করেন (যেন)to make clear
- لَّنَاআমাদের জন্যto us
- مَاকী হবেwhat
- لَوْنُهَا ۚতার রং''(is) its color
- قَالَসে বললHe said
- إِنَّهُۥ''তিনি নিশ্চয়ইIndeed, He
- يَقُولُবলেনsays
- إِنَّهَاতা নিশ্চয়ই'[Indeed] it is
- بَقَرَةٌۭগাভীa cow
- صَفْرَآءُহলুদ রঙেরyellow
- فَاقِعٌۭউজ্জল গাড়bright
- لَّوْنُهَاতার রং(in) its color
- تَسُرُّআনন্দদেয়pleasing
- ٱلنَّـٰظِرِينَদর্শকদের জন্য(to) those who see (it).'
অনুবাদ
তারা বলেছিলঃ তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা কর যে, তিনি যেন ওর বর্ণ কিরূপ তা আমাদেরকে বলে দেন। সে বলেছিলঃ তিনি বলেছেন যে, নিশ্চয়ই সেই গরুর বর্ণ গাঢ় পীত, ওটা দর্শকদেরকে আনন্দ দান করে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা কর যে, তার রঙ কিরূপ হবে? মূসা (আঃ) বললেন, তিনি বলেছেন যে, গাঢ় পীতবর্ণের গাভী-যা দর্শকদের চমৎকৃত করবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
(তারা) বললো, ‘আপনি আপন রবের নিকট প্রার্থনা করুন যেন (তিনি) আমাদেরকে বলে দেন- এর রং কিরুপ হবে।’ (হযরত মুসা) বললেন, ‘তিনি (আল্লাহ্ পাক) এরশাদ করেছেন- তা একটা হলুদ বর্ণের গাভী, যার রং হবে গাঢ় উজ্জ্বল (চমকিত), (যা) দর্শকদেরকে আনন্দ দেয়।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They said, "Call upon your Lord to show us what is her color." He said, "He says, 'It is a yellow cow, bright in color - pleasing to the observers.'"
Saheeh International