শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৮৪

সূরা আল-বাকারাহ, আয়াত ৮৪ (২:৮৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১ · পৃষ্ঠা ১৩

وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَـٰرِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنتُمْ تَشْهَدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং আমি যখন তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে, পরস্পর শোণিতপাত করবেনা এবং স্বীয় বাসস্থান হতে আপন ব্যক্তিদেরকে বহিস্কার করবেনা; অতঃপর তোমরা স্বীকৃত হয়েছিলে এবং তোমরাই ওর সাক্ষী ছিলে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিস্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন আমি তোমাদের অঙ্গীকার নিয়েছি (এ মর্মে) যে, আপন লোকদেরকে খুন করবে না এবং আপন লোকদেরকে তাদের বস্তিগুলো থেকে তাড়িয়ে দেবেনা। অতঃপর তোমরা তা স্বীকার করেছো এবং তোমরা সাক্ষী রয়েছো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [recall] when We took your covenant, [saying], "Do not shed your [i.e., each other's] blood or evict one another from your homes." Then you acknowledged [this] while you were witnessing.

Saheeh International