শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৮৭
সূরা আল-বাকারাহ, আয়াত ৮৭ (২:৮৭) - শব্দে শব্দে অর্থ
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَقَفَّيْنَا مِنۢ بَعْدِهِۦ بِٱلرُّسُلِ ۖ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَـٰتِ وَأَيَّدْنَـٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُكُمُ ٱسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ
শব্দে শব্দে অর্থ
- وَلَقَدْএবং নিশ্চয়ইAnd indeed
- ءَاتَيْنَاআমরা দিয়েছিWe gave
- مُوسَىমূসাকেMusa
- ٱلْكِتَـٰبَকিতাবthe Book
- وَقَفَّيْنَاএবং পর্যায়ক্রমে আমরা পাঠিয়েছিand We followed up
- مِنۢথেকেfrom
- بَعْدِهِۦতারপরafter him
- بِٱلرُّسُلِ ۖরাসূলদেরকেwith [the] Messengers
- وَءَاتَيْنَاএবং আমরা দিয়েছিAnd We gave
- عِيسَىঈসাকেIsa
- ٱبْنَপুত্র(the) son
- مَرْيَمَমারইয়ামের(of) Maryam
- ٱلْبَيِّنَـٰتِসুস্পষ্ট নিদর্শনসমূহ[the] clear signs
- وَأَيَّدْنَـٰهُও তাকে আমরা সাহায্য করেছিand We supported him
- بِرُوحِআত্মা দিয়ে(with)
- ٱلْقُدُسِ ۗপবিত্রthe Holy Spirit
- أَفَكُلَّمَاযখনই অতঃপর কিIs it (not) so (that) whenever
- جَآءَكُمْতোমাদের কাছে এসেছেcame to you
- رَسُولٌۢকোনো রাসূলa Messenger
- بِمَاতা নিয়ে যাwith what
- لَاনা(does) not
- تَهْوَىٰٓপছন্দ করেdesire
- أَنفُسُكُمُতোমাদের মনyourselves
- ٱسْتَكْبَرْتُمْতোমরা অহঙ্কার করেছyou acted arrogantly
- فَفَرِيقًۭاঅতঃপর একদলকেSo a party
- كَذَّبْتُمْতোমরা অস্বীকার করছোyou denied
- وَفَرِيقًۭاআর একদলকেand a party
- تَقْتُلُونَতোমরা হত্যা করেছyou kill(ed)
অনুবাদ
এবং অবশ্যই আমি মূসাকে কিতাব প্রদান করেছি ও তৎপরে ক্রমান্বয়ে রাসূলগণকে প্রেরণ করেছি, এবং আমি মারইয়াম নন্দন ঈসাকে নিদর্শনসমূহ প্রদান করেছিলাম এবং পবিত্র আত্মাযোগে তাকে শক্তি সম্পন্ন করেছিলাম; কিন্তু পরে যখন তোমাদের নিকট কোন রাসূল - তোমাদের প্রবৃত্তি যা ইচ্ছা করতনা তা নিয়ে উপস্থিত হল তখন তোমরা অহংকার করলে, অবশেষে এক দলকে মিথ্যাবাদী বললে এবং একদলকে হত্যা করলে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এবং তার পরে পর্যায়ক্রমে রসূল পাঠিয়েছি। আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মোজেযা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিদান করেছি। অতঃপর যখনই কোন রসূল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে, যা তোমাদের মনে ভাল লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দান করেছি, এবং তারপর একের পর এক রসূল প্রেরণ করেছি এবং আমি মারয়ামের পুত্র ঈসাকে স্পষ্ট নির্দশনসমূহ দান করেছি এবং ‘পবিত্র রূহ’ দ্বারা তাকে সাহায্য করেছি। তবে কি যখন কোন রসূল তোমাদের নিকট এমন কিছু (বিধান) নিয়ে আসেন, যা তোমাদের মনঃপূত হয়না, (তখনই তোমরা) অহংকার করো? অতঃপর ওই সব (নবী)-এর মধ্য থেকে একদলকে তোমরা অস্বীকার করছো এবং একদলকে শহীদ করছো?
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We did certainly give Moses the Scripture [i.e., the Torah] and followed up after him with messengers. And We gave Jesus, the son of Mary, clear proofs and supported him with the Pure Spirit [i.e., the angel Gabriel]. But is it [not] that every time a messenger came to you, [O Children of Israel], with what your souls did not desire, you were arrogant? And a party [of messengers] you denied and another party you killed.
Saheeh International