শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৮৯
সূরা আল-বাকারাহ, আয়াত ৮৯ (২:৮৯) - শব্দে শব্দে অর্থ
وَلَمَّا جَآءَهُمْ كِتَـٰبٌ مِّنْ عِندِ ٱللَّهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ وَكَانُوا۟ مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُوا۟ كَفَرُوا۟ بِهِۦ ۚ فَلَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلْكَـٰفِرِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَمَّاএবং যখনAnd when
- جَآءَهُمْএসেছে তাদের কাছেcame to them
- كِتَـٰبٌۭকিতাবa Book
- مِّنْথেকেof
- عِندِনিকটfrom
- ٱللَّهِআল্লাহ্রAllah
- مُصَدِّقٌۭসত্যায়নকারীconfirming
- لِّمَاতার জন্য যাwhat (was)
- مَعَهُمْতাদের সাথে(আছে)with them
- وَكَانُوا۟এবং তারা ছিলthough they used to
- مِن(থেকে)from
- قَبْلُপূর্ব থেকেbefore
- يَسْتَفْتِحُونَবিজয় চাইত(that), pray for victory
- عَلَىউপর(বিরুদ্ধে)over
- ٱلَّذِينَ(তাদের) যারাthose who
- كَفَرُوا۟অবিশ্বাস করেছেdisbelieved
- فَلَمَّاঅতঃপর যখনthen when
- جَآءَهُمআসল তাদের কাছেcame to them
- مَّاযাwhat
- عَرَفُوا۟তারা জানতthey recognized
- كَفَرُوا۟অস্বীকার করলthey disbelieved
- بِهِۦ ۚতার প্রতিin it
- فَلَعْنَةُফলে অভিশাপSo (the) curse
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- عَلَىউপর(is) on
- ٱلْكَـٰفِرِينَপ্রত্যাখ্যানকারীদেরthe disbelievers
অনুবাদ
এবং যখন আল্লাহর সন্নিধান হতে তাদের নিকট যা আছে তার সত্যতা প্রতিপাদক গ্রন্থ উপস্থিত হল এবং যা পূর্ব হতেই তারা কাফিরদের উপর বিজয় প্রার্থনা করত; অতঃপর যখন তাদের নিকট সেই পরিচিত কিতাব এল তখন তারা তাকে অস্বীকার করল। সুতরাং এরূপ কাফিরদের উপর আল্লাহর লা’নত বর্ষিত হোক।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল, যা সে বিষয়ের সত্যায়ন করে, যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত। অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব, অস্বীকারকারীদের উপর আল্লাহর অভিসম্পাত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন তাদের নিকট আল্লাহ্ তা’আলার ওই কিতাব (ক্বোরআন) এসেছে, যা তাদের সাথে রয়েছে এমন কিতাব (তাওরীত) এর সত্যায়ন করে এবং এর পূর্বে তারা ওই নবীর ‘ওসীলা’ ধরে কাফিরদের উপর বিজয় প্রার্থনা করতো; অতঃপর যখন তাদের নিকট সেই পরিচিত সত্তা তাশরীফ আনলেন তখন তাঁকে অস্বীকারকারী হয়ে বসলো। অতএব, অস্বীকারকারীদের উপর আল্লাহ্র লা’নত।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when there came to them a Book [i.e., the Qur’ān] from Allāh confirming that which was with them - although before they used to pray for victory against those who disbelieved - but [then] when there came to them that which they recognized, they disbelieved in it; so the curse of Allāh will be upon the disbelievers.
Saheeh International