শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৯৩
সূরা আল-বাকারাহ, আয়াত ৯৩ (২:৯৩) - শব্দে শব্দে অর্থ
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱسْمَعُوا۟ ۖ قَالُوا۟ سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا۟ فِى قُلُوبِهِمُ ٱلْعِجْلَ بِكُفْرِهِمْ ۚ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُم بِهِۦٓ إِيمَـٰنُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
শব্দে শব্দে অর্থ
- وَإِذْএবং যখনAnd when
- أَخَذْنَاআমরা গ্রহণ করেছিলামWe took
- مِيثَـٰقَكُمْতোমাদের প্রতিশ্রুতিyour covenant
- وَرَفَعْنَاএবং উঠিয়েছিলামand We raised
- فَوْقَكُمُতোমাদের উপরover you
- ٱلطُّورَতুর পাহাড়কেthe mount
- خُذُوا۟''(বলেছিলাম) তোমরা ধরোHold
- مَآ(তা)যাwhat
- ءَاتَيْنَـٰكُمতোমাদেরকে আমরা দিয়েছিWe gave you
- بِقُوَّةٍۢশক্তভাবেwith firmness
- وَٱسْمَعُوا۟ ۖও তোমরা শুনো''and listen
- قَالُوا۟তারা বলেছিলThey said
- سَمِعْنَا''আমরা শুনলামWe heard
- وَعَصَيْنَاকিন্তু আমরা অমান্য করলাম''and we disobeyed
- وَأُشْرِبُوا۟এবং সিঞ্চিত হয়েছিলAnd they were made to drink
- فِىমধ্যেin
- قُلُوبِهِمُতাদের অন্তরগুলোরtheir hearts
- ٱلْعِجْلَগোবাছুর (পূজা)(love of) the calf
- بِكُفْرِهِمْ ۚঅবিশ্বাসের কারণে তাদেরbecause of their disbelief
- قُلْবলোSay
- بِئْسَمَا''কতই না নিকৃষ্টEvil (is) that
- يَأْمُرُكُمতোমাদের নির্দেশ দেয়orders you (to do) it
- بِهِۦٓযার প্রতিwith
- إِيمَـٰنُكُمْতোমাদের ঈমানyour faith
- إِنযদিif
- كُنتُمতোমরা হয়ে থাকyou are
- مُّؤْمِنِينَমুমিন''believers
অনুবাদ
এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তূর পর্বত সমুচ্চ করেছিলাম এবং বলেছিলাম যে, আমি যা প্রদান করলাম তা দৃঢ়রূপে ধারণ কর এবং শ্রবণ কর। তারা বলেছিল, আমরা শুনলাম ও অগ্রাহ্য করলাম, এবং তাদের অবিশ্বাসের নিমিত্ত তাদের অন্তরসমূহে গো-বৎস প্রিয়তা সিঞ্চিত হয়েছিল। তুমি বলঃ যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমাদের বিশ্বাস যা কিছু আদেশ করছে তা অত্যন্ত নিন্দনীয়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে, শক্ত করে ধর, আমি যা তোমাদের দিয়েছি আর শোন। তারা বলল, আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিল। বলে দিন, তোমরা বিশ্বাসী হলে, তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি এবং ‘তুর পাহাড়’কে তোমাদের মাথার উপর তুলে ধরেছি। ‘দৃঢ়ভাবে গ্রহণ করো যা আমি তোমাদেরকে দিচ্ছি এবং শুনো!’ (তারা) বললো ‘আমরা শুনেছি ও অমান্য করেছি।’ আর তাদের কুফরের কারণে তাদের হৃদয়গুলোতে গো-বাছুর সিঞ্চিত হয়েছিলো। (হে হাবীব!) আপনি বলে দিন, ‘তোমাদেরকে তোমাদের ঈমান কী নিকৃষ্ট নির্দেশ দিচ্ছে, যদি (তোমরা) ঈমান রাখো!’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [recall] when We took your covenant and raised over you the mount, [saying], "Take what We have given you with determination and listen." They said [instead], "We hear and disobey." And their hearts absorbed [the worship of] the calf because of their disbelief. Say, "How wretched is that which your faith enjoins upon you, if you should be believers."
Saheeh International