শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ১০৮

সূরা ত্ব-হা, আয়াত ১০৮ (২০:১০৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩১৯

يَوْمَئِذٍ يَتَّبِعُونَ ٱلدَّاعِىَ لَا عِوَجَ لَهُۥ ۖ وَخَشَعَتِ ٱلْأَصْوَاتُ لِلرَّحْمَـٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সেদিন তারা আহবানকারীর অনুসরণ করবে, এ ব্যাপারে এদিক ওদিক করতে পারবেনা; দয়াময়ের সামনে সব শব্দ স্তদ্ধ হয়ে যাবে; সুতরাং মৃদু পদধ্বনি ছাড়া তুমি কিছুই শুনতে পাবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সেই দিন তারা আহবানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক-সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সেদিন (তারা) আহ্বানকারীর পেছনে দৌড়াবে, তাঁর মধ্যে বক্রতা থাকবে না এবং সকল শব্দ পরম করুণাময়ের সামনে নিচু হয়ে থেকে যাবে; সুতরাং তুমি শুনতে পাবে না, কিন্তু অত্যন্ত মৃদু শব্দ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

That Day, they [i.e., everyone] will follow [the call of] the Caller [with] no deviation therefrom, and [all] voices will be stilled before the Most Merciful, so you will not hear except a whisper [of footsteps].

Saheeh International