শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ১১৩
সূরা ত্ব-হা, আয়াত ১১৩ (২০:১১৩) - শব্দে শব্দে অর্থ
وَكَذَٰلِكَ أَنزَلْنَـٰهُ قُرْءَانًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ ٱلْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا
শব্দে শব্দে অর্থ
- وَكَذَٰلِكَআর এরূপেAnd thus
- أَنزَلْنَـٰهُতা আমরা অবতীর্ণ করেছিWe have sent it down
- قُرْءَانًا(অর্থাৎ) কুরআনকে(the) Quran
- عَرَبِيًّۭاআরবী ভাষায়(in) Arabic
- وَصَرَّفْنَاএবং আমরা বিশদভাবে বর্ণনা করেছিand We have explained
- فِيهِতার মধ্যেin it
- مِنَদিয়েof
- ٱلْوَعِيدِসতর্কবাণীthe warnings
- لَعَلَّهُمْতারা যাতেthat they may
- يَتَّقُونَতাকওয়া অবলম্বন করেfear
- أَوْঅথবাor
- يُحْدِثُসৃষ্টি করবেit may cause
- لَهُمْতাদের জন্যে[for] them
- ذِكْرًۭاউপদেশ(হুঁশজ্ঞান)remembrance
অনুবাদ
এ রূপেই আমি কুরআনকে অবতীর্ণ করেছি আরাবী ভাষায় এবং তাতে বিশদভাবে বিবৃত করেছি সতর্কবাণী যাতে তারা ভয় করে অথবা এটা হয় তাদের জন্য উপদেশ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এমনিভাবে আমি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আর এভাবেই আমি সেটাকে আরবী ক্বোরআন অবতীর্ণ করেছি এবং তাতে বিভিন্নভাবে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি, যাতে তারা ভয় করে কিংবা তাদের অন্তরে কিছু চিন্তা ভাবনা সৃষ্টি করে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And thus We have sent it down as an Arabic Qur’ān and have diversified therein the warnings that perhaps they will avoid [sin] or it would cause them remembrance.
Saheeh International