শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ১১৪

সূরা ত্ব-হা, আয়াত ১১৪ (২০:১১৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩২০

فَتَعَـٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِٱلْقُرْءَانِ مِن قَبْلِ أَن يُقْضَىٰٓ إِلَيْكَ وَحْيُهُۥ ۖ وَقُل رَّبِّ زِدْنِى عِلْمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহ অতি মহান, প্রকৃত অধিপতি। তোমার প্রতি কুরআনের আয়াত সম্পূর্ণ হবার পূর্বে তুমি ত্বরা করনা এবং বলঃ হে আমার রাব্ব! আমার জ্ঞানকে বৃদ্ধি করুন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পুর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যপারে তাড়াহুড়া করবেন না এবং বলুনঃ হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর সর্বাধিক মহান হন আল্লাহ্‌, সত্য বাদশাহ। আর, ক্বোরআনে ত্বরা করবেন না, যতক্ষণ পর্যন্ত তাঁর ওহী আপনার প্রতি সম্পূর্ণ না হয় এবং আরয করুন, ‘হে আমার রব ! আমাকে জ্ঞান বেশি দাও’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So high [above all] is Allāh, the Sovereign, the Truth. And, [O Muḥammad], do not hasten with [recitation of] the Qur’ān before its revelation is completed to you, and say, "My Lord, increase me in knowledge."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: জ্ঞান বৃদ্ধির দোয়া