শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ৪৫
সূরা ত্ব-হা, আয়াত ৪৫ (২০:৪৫) - শব্দে শব্দে অর্থ
قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَآ أَوْ أَن يَطْغَىٰ
শব্দে শব্দে অর্থ
- قَالَاতারা (দু'জনে) বললোThey said
- رَبَّنَآহে আমাদের রবOur Lord
- إِنَّنَاনিশ্চয়ই আমরাIndeed, we
- نَخَافُআশংকা করি আমরাfear
- أَنযেthat
- يَفْرُطَফিরআউন দুর্ব্যবহার করবেhe will hasten
- عَلَيْنَآআমাদের সাথেagainst us
- أَوْঅথবাor
- أَنযেthat
- يَطْغَىٰসে সীমালংঘন করবেhe will transgress
অনুবাদ
তারা বললঃ হে আমাদের রাব্ব! আমরা আশংকা করি যে, সে আমাদেরকে ত্বরায় শাস্তি দিতে উদ্যত হবে অথবা অন্যায় আচরণে সীমালংঘন করবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা বললঃ হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তারা দু’জন আরয করলো, ‘হে আমাদের রব! নিশ্চয় আমরা আশঙ্কা করছি যে, সে আমাদের উপর সীমালঙ্ঘন করবে অথবা অন্যায় আচরণ সহকারে অগ্রসর হবে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They said, "Our Lord, indeed we are afraid that he will hasten [punishment] against us or that he will transgress."
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: জালিমের বাড়াবাড়ি থেকে আশ্রয়