শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ৭২
সূরা ত্ব-হা, আয়াত ৭২ (২০:৭২) - শব্দে শব্দে অর্থ
قَالُوا۟ لَن نُّؤْثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلْبَيِّنَـٰتِ وَٱلَّذِى فَطَرَنَا ۖ فَٱقْضِ مَآ أَنتَ قَاضٍ ۖ إِنَّمَا تَقْضِى هَـٰذِهِ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ
শব্দে শব্দে অর্থ
- قَالُوا۟তারা বলেছিলোThey said
- لَنকখনও নাNever
- نُّؤْثِرَكَতোমাকে প্রাধান্য দিবো আমরাwe will prefer you
- عَلَىٰএর উপরover
- مَاযাwhat
- جَآءَنَاআমাদের কাছে এসেছেhas come to us
- مِنَথেকেof
- ٱلْبَيِّنَـٰتِসুস্পষ্ট নিদর্শনাবলীthe clear proofs
- وَٱلَّذِىএবং যিনিand the One Who
- فَطَرَنَا ۖআমাদের সৃষ্টি করেছেনcreated us
- فَٱقْضِতাই তুমি বিচার করোSo decree
- مَآযা কিছুwhatever
- أَنتَতুমিyou
- قَاضٍ ۖবিচারক (করতে চাও)(are) decreeing
- إِنَّمَاমূলতঃOnly
- تَقْضِىতুমি তো বিচার করতে পারবেyou can decree
- هَـٰذِهِএই(for) this
- ٱلْحَيَوٰةَজীবনেlife
- ٱلدُّنْيَآদুনিয়ার(of) the world
অনুবাদ
তারা বললঃ আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর উপর তোমাকে কিছুতেই আমরা প্রাধান্য দিবনা, সুতরাং তুমি কর যা তুমি করতে চাও, তুমিতো শুধু এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পার।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যাদুকররা বললঃ আমাদের কাছে যে, সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদের কে সৃষ্টি করেছেন, তাঁর উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব, তুমি যা ইচ্ছা করতে পার। তুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তারা বললো, ‘আমরা কখনো তোমাকে প্রাধান্য দেবো না এসব স্পষ্ট প্রমাণাদির ওপর, যেগুলো আমাদের নিকট এসেছে, আমাদের সৃষ্টিকর্তার নামে আমাদে শপথ! সুতরাং তুমি করো যা তোমার করার আছে। তুমি এ পার্থিব জীবনেই তো করবে!
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They said, "Never will we prefer you over what has come to us of clear proofs and [over] He who created us. So decree whatever you are to decree. You can only decree for this worldly life.
Saheeh International