শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ৭৩

সূরা ত্ব-হা, আয়াত ৭৩ (২০:৭৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩১৬

إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطَـٰيَـٰنَا وَمَآ أَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ ٱلسِّحْرِ ۗ وَٱللَّهُ خَيْرٌ وَأَبْقَىٰٓ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে যাদু করতে বাধ্য করেছ তা; আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে যাদু করতে বাধ্য করেছ, তা মার্জনা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেন এবং ওই যাদু যা করার জন্য তুমি আমাদেরকে বাধ্য করেছো। এবং আল্লাহ্‌ শ্রেষ্ঠ আর সর্বাধিক স্থায়ী’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Indeed, we have believed in our Lord that He may forgive us our sins and what you compelled us [to do] of magic. And Allāh is better and more enduring."

Saheeh International