শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ৭৮
সূরা ত্ব-হা, আয়াত ৭৮ (২০:৭৮) - শব্দে শব্দে অর্থ
فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلْيَمِّ مَا غَشِيَهُمْ
শব্দে শব্দে অর্থ
- فَأَتْبَعَهُمْঅতঃপর তাদের পিছনে তাড়া করলোThen followed them
- فِرْعَوْنُফিরআউনFiraun
- بِجُنُودِهِۦনিয়ে তার সৈন্যবাহিনীwith his forces
- فَغَشِيَهُمঅতঃপর তাদেরকে ছেয়ে ফেললোbut covered them
- مِّنَ(তার) ভিতরেfrom
- ٱلْيَمِّসাগরthe sea
- مَاযাwhat
- غَشِيَهُمْতাদেরকে ছেয়ে নিয়েছিলোcovered them
অনুবাদ
অতঃপর ফির‘আউন তার সৈন্যবাহিনীসহ তাদের পশ্চাদ্ধাবন করল, অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণ রূপে নিমজ্জিত করল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জত করল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর ফির’আউন তাদের পশ্চাদ্ধাবন করলো আপন সৈন্য বাহিনী নিয়ে, অতঃপর তাদেরকে সমুদ্র গ্রাস করে নিলো যেমনিভাবে গ্রাস করার ছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So Pharaoh pursued them with his soldiers, and there covered them from the sea that which covered them,
Saheeh International