শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ৮০

সূরা ত্ব-হা, আয়াত ৮০ (২০:৮০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩১৭

يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ قَدْ أَنجَيْنَـٰكُم مِّنْ عَدُوِّكُمْ وَوَٰعَدْنَـٰكُمْ جَانِبَ ٱلطُّورِ ٱلْأَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে বানী ইসরাঈল! আমিতো তোমাদেরকে তোমাদের শত্রু হতে উদ্ধার করেছিলাম, আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম তূর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করেছিলাম।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হে বনী-ইসরাঈল! আমি তোমাদেরকে তোমাদের শক্রুর কবল থেকে উদ্ধার করেছি, তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে ‘মান্না’ ও ‘সালওয়া’ নাযিল করেছি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে বনী ইস্রাঈল! নিশ্চয় আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে উদ্ধার করেছি, তোমাদেরকে ‘তুর’ পর্বতের ডান পার্শ্বের প্রতিশ্রুতি দিয়েছি এবং তোমাদের প্রতি ‘মান্‌’ ও ‘সালওয়া’ অবতীর্ণ করেছি।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O Children of Israel, We delivered you from your enemy, and We made an appointment with you at the right side of the mount, and We sent down to you manna and quails,

Saheeh International