শব্দে শব্দে কুরআন › সূরা আল-আম্বিয়া › আয়াত ১০৪

সূরা আল-আম্বিয়া, আয়াত ১০৪ (২১:১০৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৭ · পৃষ্ঠা ৩৩১

يَوْمَ نَطْوِى ٱلسَّمَآءَ كَطَىِّ ٱلسِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَآ أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُۥ ۚ وَعْدًا عَلَيْنَآ ۚ إِنَّا كُنَّا فَـٰعِلِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো, যেভাবে গুটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব; প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি এটা পালন করবই।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যেদিন আমি আসমানকে গুটিয়ে ফেলবো যেভাবে লেখক ফিরিশ্‌তাগণ আমলনামাসমূহ গুটায়; যেভাবে আমি সর্বপ্রথম সেটা সৃষ্টি করেছিলাম পুনরায় সেভাবেই করে দেবো। এটাহচ্ছে প্রতিশ্রুতি আমার দায়িত্বে; সেটা আমি অবশ্যই করবো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

The Day when We will fold the heaven like the folding of a [written] sheet for the records. As We began the first creation, We will repeat it. [That is] a promise binding upon Us. Indeed, We will do it.

Saheeh International