শব্দে শব্দে কুরআন › সূরা আল-আম্বিয়া › আয়াত ৮৪
সূরা আল-আম্বিয়া, আয়াত ৮৪ (২১:৮৪) - শব্দে শব্দে অর্থ
فَٱسْتَجَبْنَا لَهُۥ فَكَشَفْنَا مَا بِهِۦ مِن ضُرٍّ ۖ وَءَاتَيْنَـٰهُ أَهْلَهُۥ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَـٰبِدِينَ
শব্দে শব্দে অর্থ
- فَٱسْتَجَبْنَاতখন আমরা সাড়া দিলামSo We responded
- لَهُۥতার ডাকেto him
- فَكَشَفْنَاঅতঃপর আমরা দূর করে দিলামand We removed
- مَاযাwhat
- بِهِۦতার সাথে (হয়েছিলো)(was) on him
- مِنথেকেof
- ضُرٍّۢ ۖদুঃখ কষ্ট(the) adversity
- وَءَاتَيْنَـٰهُও তাকে আমরা ফেরত দিলামAnd We gave him
- أَهْلَهُۥতার পরিবারকেhis family
- وَمِثْلَهُمএবং তাদের অনুরূপand (the) like thereof
- مَّعَهُمْতাদের সাথেwith them
- رَحْمَةًۭঅনুগ্রহ হিসেবে(as) Mercy
- مِّنْহ'তেfrom Ourselves
- عِندِنَاআমাদের পক্ষfrom Ourselves
- وَذِكْرَىٰএবং উপদেশস্বরূপand a reminder
- لِلْعَـٰبِدِينَইবাদাতকারীদের জন্যেfor the worshippers
অনুবাদ
তখন আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূরীভূত করে দিলাম, তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিয়েছিলাম, তাদের সাথে তাদের মত আরও দিয়েছিলাম আমার বিশেষ রাহমাত রূপে এবং ইবাদাতকারীদের জন্য উপদেশ স্বরূপ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁর দুঃখকষ্ট দূর করে দিলাম এবং তাঁর পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশতঃ আর এটা এবাদত কারীদের জন্যে উপদেশ স্বরূপ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর আমি তাঁর প্রার্থনা শুনেছি। তখন আমি দূরীভূত করেছি যে দুঃখ-কষ্ট তাঁর ছিলো, এবং আমি তাকে তাঁর পরিজনবর্গ ও তাদের সাথে তদসংখ্যক আরো দান করলাম আমার নিকট থেকে দয়া করে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So We responded to him and removed what afflicted him of adversity. And We gave him [back] his family and the like thereof with them as mercy from Us and a reminder for the worshippers [of Allāh].
Saheeh International