শব্দে শব্দে কুরআন › সূরা আল-আম্বিয়া › আয়াত ৮৭

সূরা আল-আম্বিয়া, আয়াত ৮৭ (২১:৮৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৭ · পৃষ্ঠা ৩২৯

وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَـٰضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَـٰتِ أَن لَّآ إِلَـٰهَ إِلَّآ أَنتَ سُبْحَـٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর স্মরণ কর যুন-নূন এর কথা, যখন সে ক্রোধভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করবনা; অতঃপর সে অন্ধকার হতে আহবান করেছিলঃ আপনি ছাড়া কোন মা‘বূদ নেই; আপনি পবিত্র, মহান; আমিতো সীমালংঘনকারী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে, আমি তাঁকে ধৃত করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেনঃ তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যুন্‌নূনকে (স্মরণ করুন); যখন ক্রোধভরে চললো, তখন মনে করলো যে, আমি তাঁর উপর প্রতিবন্ধকতা (বিপদ) সৃষ্টি করবো না। অতঃপর অন্ধকাররশির মধ্যে ডাকলো, ‘কোন উপাস্য নেই তুমি ব্যতীত; পবিত্রতা তোমারই, নিশ্চয় আমার দ্বারা অশোভন কাজ সম্পাদিত হয়েছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [mention] the man of the fish [i.e., Jonah], when he went off in anger and thought that We would not decree [anything] upon him. And he called out within the darknesses, "There is no deity except You; exalted are You. Indeed, I have been of the wrongdoers."

Saheeh International

এই আয়াতে আছে কুরআনের দোয়া: দোয়া ইউনুস (ইউনুস আ.)