শব্দে শব্দে কুরআন › সূরা আল-আম্বিয়া › আয়াত ৮৯
সূরা আল-আম্বিয়া, আয়াত ৮৯ (২১:৮৯) - শব্দে শব্দে অর্থ
وَزَكَرِيَّآ إِذْ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرْنِى فَرْدًا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ
শব্দে শব্দে অর্থ
- وَزَكَرِيَّآএবং যাকারিয়াকে (স্মরণ করো)And Zakariya
- إِذْযখনwhen
- نَادَىٰসে ডেকেছিলোhe called
- رَبَّهُۥতার রবকে(to) his Lord
- رَبِّহে আমার রবMy Lord
- لَاনা(Do) not
- تَذَرْنِىআমাকে ছেড়োleave me
- فَرْدًۭاএকাকীalone
- وَأَنتَএবং তুমিwhile You
- خَيْرُউত্তম(are) [the] Best
- ٱلْوَٰرِثِينَউত্তরাধিকারীদের(of) the inheritors
অনুবাদ
এবং স্মরণ কর যাকারিয়ার কথা, যখন সে তার রাব্বকে আহবান করে বলেছিলঃ হে আমার রাব্ব! আমাকে একা ছেড়ে দিবেননা, আপনি চূড়ান্ত মালিকানার অধিকারী
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এবং যাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তাকে আহবান করেছিল; হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যাকারীয়াকে, যখন সে আপন রবকে আহ্বান করেছে, ‘হে আমার রব! আমাকে একা রেখো না এবং তুমি সর্বাধিক উত্তম ওয়ারিস (মালিক)।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [mention] Zechariah, when he called to his Lord, "My Lord, do not leave me alone [with no heir], while You are the best of inheritors."
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: একা না রাখা (যাকারিয়া আ.)