শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাজ্জ › আয়াত ১৮

সূরা আল-হাজ্জ, আয়াত ১৮ (২২:১৮) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৭ · পৃষ্ঠা ৩৩৪

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يَسْجُدُ لَهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلْجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٌ مِّنَ ٱلنَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ ٱلْعَذَابُ ۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يَشَآءُ ۩

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি কি দেখনা যে, আল্লাহকে সাজদাহ করে যা কিছু আছে আকাশমন্ডলীতে ও পৃথিবীতে - সূর্য, চাঁদ, নক্ষত্রমন্ডলী, পবর্তরাজি, বৃক্ষলতা, জীব-জন্তু এবং সাজদাহ করে মানুষের মধ্যে অনেকে? আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে হেয় করেন তার সম্মানদাতা কেহই নেই; আল্লাহ যা ইচ্ছা তা করেন। (সাজদাহ)।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তুমি কি দেখনি যে, আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভোমন্ডলে, যা কিছু আছে ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ। আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আপনি কী দেখেন নি যে, আল্লাহ্‌র জন্য সাজদা করে যা কিছু আসমানসমূহে ও যমীনে রয়েছে এবং সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতমালা, গাছপালা, চতুষ্পদ জন্তু এবং অনেক মানুষ। আর অনেকে এমন রয়েছে, যাদের উপর শাস্তি অবধারিত হয়েছে; আর যাকে আল্লাহ্‌ হেয় করেন তাকে কেউ সম্মানদাতা নেই; নিশ্চয় আল্লাহ্‌ যা চান তাই করেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do you not see [i.e., know] that to Allāh prostrates whoever is in the heavens and whoever is on the earth and the sun, the moon, the stars, the mountains, the trees, the moving creatures and many of the people? But upon many the punishment has been justified. And he whom Allāh humiliates - for him there is no bestower of honor. Indeed, Allāh does what He wills.

Saheeh International