শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাজ্জ › আয়াত ২৬

সূরা আল-হাজ্জ, আয়াত ২৬ (২২:২৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৭ · পৃষ্ঠা ৩৩৫

وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَٰهِيمَ مَكَانَ ٱلْبَيْتِ أَن لَّا تُشْرِكْ بِى شَيْـًٔا وَطَهِّرْ بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর স্মরণ কর, যখন আমি ইবরাহীমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান তখন বলেছিলামঃ আমার সাথে কোন শরীক স্থির করনা এবং আমার গৃহকে পবিত্র রেখ তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দন্ডায়মান থাকে, রুকু করে ও সাজদাহ করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন আমি ইব্রাহীমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়েছিলাম যে, আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখ তাওয়াফকারীদের জন্যে, নামাযে দন্ডায়মানদের জন্যে এবং রকু সেজদাকারীদের জন্যে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন আমি ইব্রাহীমকে ওই ঘরের ঠিকানা সঠিকভাবে বলে দিয়েছি এবং নির্দেশ দিয়েছি আমার কোন শরীক স্থির করো না আর আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারী, ই’তিকাফকারী ও রুকূ-সাজদাকারীদের জন্য।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [mention, O Muḥammad], when We designated for Abraham the site of the House, [saying], "Do not associate anything with Me and purify My House for those who perform ṭawāf and those who stand [in prayer] and those who bow and prostrate.

Saheeh International