শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাজ্জ › আয়াত ২৭
সূরা আল-হাজ্জ, আয়াত ২৭ (২২:২৭) - শব্দে শব্দে অর্থ
وَأَذِّن فِى ٱلنَّاسِ بِٱلْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ
শব্দে শব্দে অর্থ
- وَأَذِّنএবং ঘোষণা দাওAnd proclaim
- فِىনিকটto
- ٱلنَّاسِমানুষের[the] mankind
- بِٱلْحَجِّব্যাপারে হজ্জের[of] the Pilgrimage
- يَأْتُوكَতোমার নিকট আসবেthey will come to you
- رِجَالًۭاপায়ে হেঁটে(on) foot
- وَعَلَىٰও (চড়ে) উপরand on
- كُلِّসর্ব (প্রকার)every
- ضَامِرٍۢক্ষীণকায় উটেরlean camel
- يَأْتِينَতারা আসবেthey will come
- مِنহ'তেfrom
- كُلِّসবevery
- فَجٍّপথmountain highway
- عَمِيقٍۢদূরদূরান্তেরdistant
অনুবাদ
এবং মানুষের কাছে হাজ্জের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রজে ও সর্ব প্রকার ক্ষীণকায় উষ্ট্রসমূহের পিঠে, তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে –
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এবং মানুষের মধ্যে হজ্বের জন্যে ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং মানুষের মধ্যে হজ্জের সাধারণ ঘোষণা করে দাও; তারা তোমার নিকট উপস্থিত হবে পদব্রজে ও প্রত্যেক ক্ষীণকায় উট্নীর পিঠে করে, যা দূর-দূরান্তরের পথ থেকে আসে,
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And proclaim to the people the ḥajj [pilgrimage]; they will come to you on foot and on every lean camel; they will come from every distant pass -
Saheeh International