শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাজ্জ › আয়াত ৪০

সূরা আল-হাজ্জ, আয়াত ৪০ (২২:৪০) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৭ · পৃষ্ঠা ৩৩৭

ٱلَّذِينَ أُخْرِجُوا۟ مِن دِيَـٰرِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُوا۟ رَبُّنَا ٱللَّهُ ۗ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَٰمِعُ وَبِيَعٌ وَصَلَوَٰتٌ وَمَسَـٰجِدُ يُذْكَرُ فِيهَا ٱسْمُ ٱللَّهِ كَثِيرًا ۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাদেরকে তাদের ঘর বাড়ী হতে অন্যায়ভাবে বহিস্কৃত করা হয়েছে শুধু এ কারণে যে, তারা বলেঃ আমাদের রাব্ব আল্লাহ! আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত খৃষ্টান, সংসার বিরাগীদের উপাসনা স্থল, গীর্জা, ইয়াহুদীদের উপাসনালয় এবং মাসজিদসমূহ যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম; নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেন যে নিজকে সাহায্য করে; নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যাদেরকে তাদের ঘর-বাড়ী থেকে অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে, তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তবে (খ্রীষ্টানদের) নির্ঝন গির্জা, এবাদত খানা, (ইহুদীদের) উপাসনালয় এবং মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত, যেগুলাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ওই সব লোক, যাদেরকে আপন ঘর বাড়ী থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে শুধু এতটুকু কথার উপর যে, তারা বলেছে, ‘আমাদের রব আল্লাহ্‌! এবং আল্লাহ্‌ যদি মানুষের মধ্যে এককে অপর দ্বারা প্রতিহত না করতেন, তবে অবশ্যই ভূমিস্যাৎ করে দেওয়া হতো খানকাসমূহ, গীর্জা, উপাসনালয় এবং মসজিদসমূহকে, যেগুলোতে আল্লাহ্‌র নাম ব্যাপকভাবে নেওয়া হয় এবং নিশ্চয় নিশ্চয় আল্লাহ্‌ সাহায্য করবেন তারই, যে তার দ্বীনের সাহায্য করবে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ্‌ শক্তিমান, পরাক্রমশালী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[They are] those who have been evicted from their homes without right - only because they say, "Our Lord is Allāh." And were it not that Allāh checks the people, some by means of others, there would have been demolished monasteries, churches, synagogues, and mosques in which the name of Allāh is much mentioned [i.e., praised]. And Allāh will surely support those who support Him [i.e., His cause]. Indeed, Allāh is Powerful and Exalted in Might.

Saheeh International