শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাজ্জ › আয়াত ৪৬

সূরা আল-হাজ্জ, আয়াত ৪৬ (২২:৪৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৭ · পৃষ্ঠা ৩৩৭

أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَآ أَوْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى ٱلْأَبْصَـٰرُ وَلَـٰكِن تَعْمَى ٱلْقُلُوبُ ٱلَّتِى فِى ٱلصُّدُورِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারত। বস্তুতঃ চক্ষুতো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি, যাতে তারা সমঝদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে? বস্তুতঃ চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষ স্থিত অন্তরই অন্ধ হয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তবে কি তারা ভূ-পৃষ্ঠে ভ্রমণ করে নি? তাহলে তাদের থাকতো অন্তর, যেগুলো দ্বারা তারা বুঝতো, অথবা থাকতো কান, যেগুলো দ্বারা শুনতো। তবে (ব্যাপার) এ যে, চোখগুলো অন্ধ হয় না, বরং ওই সমস্ত অন্তর অন্ধ হয়, যেগুলো বক্ষসমূহে রয়েছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So have they not traveled through the earth and have hearts by which to reason and ears by which to hear? For indeed, it is not eyes that are blinded, but blinded are the hearts which are within the breasts.

Saheeh International