শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাজ্জ › আয়াত ৫২
সূরা আল-হাজ্জ, আয়াত ৫২ (২২:৫২) - শব্দে শব্দে অর্থ
وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ وَلَا نَبِىٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلْقَى ٱلشَّيْطَـٰنُ فِىٓ أُمْنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلْقِى ٱلشَّيْطَـٰنُ ثُمَّ يُحْكِمُ ٱللَّهُ ءَايَـٰتِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَمَآএবং নাAnd not
- أَرْسَلْنَاআমরা পাঠিয়েছিWe sent
- مِنথেকেbefore you
- قَبْلِكَতোমার পূর্বbefore you
- مِنকোনany
- رَّسُولٍۢরাসূলকেMessenger
- وَلَاআর নাand not
- نَبِىٍّকোন নাবীকেa Prophet
- إِلَّآএ ছাড়া যেbut
- إِذَاযখনwhen
- تَمَنَّىٰٓআকাঙ্ক্ষা করেছে (তিলাওয়াত করেছে)he recited
- أَلْقَىছুঁড়ে দিয়েছেthrew
- ٱلشَّيْطَـٰنُশয়তান (প্রতিবন্ধকতা)the Shaitaan
- فِىٓমধ্যেin
- أُمْنِيَّتِهِۦতার আকাঙ্ক্ষার (তিলাওয়াতে)his recitation
- فَيَنسَخُতখন দূর করেছেনBut Allah abolishes
- ٱللَّهُআল্লাহBut Allah abolishes
- مَاযাwhat
- يُلْقِىছুঁড়ে দেয়throws
- ٱلشَّيْطَـٰنُশয়তানthe Shaitaan
- ثُمَّএরপরthen
- يُحْكِمُসুদৃঢ় করেনAllah will establish
- ٱللَّهُআল্লাহAllah will establish
- ءَايَـٰتِهِۦ ۗতাঁর আয়াতকেHis Verses
- وَٱللَّهُআর আল্লাহAnd Allah
- عَلِيمٌজ্ঞানময়(is) All-Knower
- حَكِيمٌۭপ্রজ্ঞাময়All-Wise
অনুবাদ
আমি তোমার পূর্বে যে সব রাসূল কিংবা নাবী প্রেরণ করেছি তাদের কেহ যখনই কিছু আকাংখা করেছে তখনই শাইতান তার আকাংখায় কিছু প্রক্ষিপ্ত করেছে। কিন্তু শাইতান যা প্রক্ষিপ্ত করে আল্লাহ তা বিদূরিত করেন; অতঃপর আল্লাহ তাঁর আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি আপনার পূর্বে যে সমস্ত রাসূল ও নবী প্রেরণ করেছি, তারা যখনই কিছু কল্পনা করেছে, তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে। অতঃপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে। এরপর আল্লাহ তাঁর আয়াতসমূহকে সু-প্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ জ্ঞানময়, প্রজ্ঞাময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আমি আপনার পূর্বে যতো রসুল কিংবা নবী প্রেরণ করেছি সবার উপরও এ ঘটনা সংঘটিত হয়েছে যে, যখনই তারা পাঠ করেছে, তখন শয়তান তাদের পড়ার মধ্যে মানুষের উপর কিছু নিজ থেকে সংযোজন করে দিয়েছে; অতঃপর মুছে দেন আল্লাহ্ ওই শয়তানের সংযোজিত অংশটুকু অতঃপর আল্লাহ্ আপন আয়াতসমূহ মজবুত করে দেন; এবং আল্লাহ্ জ্ঞানবান, প্রজ্ঞাময়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We did not send before you any messenger or prophet except that when he spoke [or recited], Satan threw into it [some misunderstanding]. But Allāh abolishes that which Satan throws in; then Allāh makes precise His verses. And Allāh is Knowing and Wise.
Saheeh International